বাংলাদেশ

ঘূর্ণিঝড় বিধ্বস্ত শ্রীলঙ্কার প্রতি প্রধান উপদেষ্টার সমবেদনা

প্রধান উপদেষ্টা বাংলাদেশের একজন প্রবীণ নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা বাংলাদেশের একজন প্রবীণ নেতা, যা ঘূর্ণিঝড়ের পর শ্রীলঙ্কার প্রতি সমবেদনা প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়েকের কাছে ঘূর্ণিঝড় ডিটওয়াহ-এর কারণে সৃষ্ট প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। প্রয়োজনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।

আজ সোমবার (১ ডিসেম্বর )_প্রফেসর মুহাম্মদ ইউনূস তার অফিসিয়াল বিবৃতিতে উল্লেখ করেছেন, শ্রীলঙ্কা সাম্প্রতিক বছরগুলোতে এমন একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে যা প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাংলাদেশের জনগণ ও সরকার এবং আমি নিজে শোকাহত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মধ্যে বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনি বলেন, যারা প্রিয়জন হারিয়েছেন এবং যারা এই দুর্ঘটনায় প্রভাবিত হয়েছে তাদের প্রতি আমাদের চিন্তা ও প্রার্থনা রয়েছে। আমরা আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ শ্রীলঙ্কার বন্ধুপ্রতিম জনগণের পাশে দাঁড়িয়েছে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আরও উল্লেখ করেছেন, আমরা যেকোনো সম্ভাব্য সহায়তা প্রদান করতে প্রস্তুত রয়েছি, যার মধ্যে রয়েছে বন্যা ব্যবস্থাপনা, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য মানবিক প্রয়োজনে সহযোগিতা।

বিবৃতিতে প্রধান উপদেষ্টা শ্রীলঙ্কার প্রেসিডেন্টের প্রতি তার সর্বোচ্চ শ্রদ্ধার নিশ্চয়তাও প্রকাশ করেছেন।

বিষয়:ঘূর্ণিঝড় প্রধান উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…