বাংলাদেশ

বিদ্যুৎ-পানির দাম বৃদ্ধিতে জনগণের খুব একটা ভোগান্তি হবে না: ওবায়দুল কাদের

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ওবায়দুল কাদের speaking during a formal event, wearing a black vest with a red pocket square, in front of a wooden background. Channel i News – চ্যানেল আই নিউজ

বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধিতে জনগণের খুব একটা ভোগান্তি হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার তিনি বলেন, উৎপাদনের খরচ সমন্বয়ের জন্য পানির দাম বৃদ্ধি করা হচ্ছে। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত শুদ্ধি অভিযান চলমান থাকবে।

এসময় ভারতের সহিংসতা বিষয়ে তিনি বলেন, সহিংসতা ভারতের নিজস্ব ব্যাপার। পার্শ্ববর্তী দেশ হিসেবে উদ্বিগ্ন হয়ে সমস্যা সমাধানে ভারতকে আহ্বান জানাচ্ছি।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ৮.৪ শতাংশ, সঞ্চালন মূল্য ৫.৩ শতাংশ ও খুচরা পর্যায়ে গড়ে ৫.৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। বাড়তি দাম ১ মার্চ থেকে কার্যকর হবে। বিল দিতে হবে এপ্রিলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুতের দাম ০-৫০ ইউনিট পর্যন্ত বেড়েছে ৩ টাকা ৭৫ পয়সা, ০-৭৫ ইউনিট ৪ টাকা ১৯ পয়সা, ৭৬-২০০ ইউনিট ৫ টাকা ৭২ পয়সা, ২০১-৩০০ ইউনিট ৬ টাকা, ৩০১-৪০০ ইউনিট ৬ টাকা ৩৪ পয়সা, ৪০১-৬০০ ইউনিট ৯ টাকা ৯৪ পয়সা, ৬০০ ইউনিটের ঊর্ধ্বে ১১ টাকা ৪৯ পয়সা।

বিষয়:ওবায়দুল কাদের জনগণ বিদ্যুতের দাম ভোগান্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…