বিনোদন

বিদ্যার নতুন ভক্ত

বিদ্যার নতুন ভক্ত

বিদ্যা বালান

বিদ্যা বালান একজন নতুন ভক্ত পেয়েছেন। তিনি ‘বেগম জান’ ছবির পরিচালক সৃজিত মুখার্জি! জাতীয় পুরস্কার পাওয়া এই পরিচালকের এতই পছন্দ হয়েছে বিদ্যাকে, তিনি তার পরবর্তী সব ছবিতেই বিদ্যার উপস্থিতি চান।

তার মতে, বিদ্যার মতো নায়িকার সঙ্গে কাজ করতে পারা একজন পরিচালকের জন্য সৌভাগ্য। তিনি বলেন, ‘এখন থেকে আমার সব ছবিতেই বিদ্যার সঙ্গে কাজ করতে চাই। তার অভিনয়ের গভীরতা এবং দক্ষতা সত্যিই অসাধারণ।’

তিনি আরও বলেন, সব ছবিতে তিনি বিদ্যাকে চাইলেও যেন-তেন চরিত্রে বিদ্যাকে অভিনয় করাবেন না তিনি। বিদ্যার জন্য প্রয়োজন উপযুক্ত ভালো চরিত্র। তা না হলে বিদ্যার মেধার অপচয় হবে।’

সৃজিতের মতে, ‘বেগম জান’ ছবিতে বিদ্যা একই সঙ্গে নারীত্বের সুন্দর আর কঠিন দিক দুটো চমৎ​কার ভাবে ফুটিয়ে তুলেছেন। পুরষ্কার পাওয়ার মতো অভিনয় করেছেন বিদ্যা। হিন্দুস্তান টাইমস।

বিষয়:বিদ্যা বালান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…