চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশে বসে গুপ্তহত্যা চালাচ্ছেন খালেদা জিয়া: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৪ পূর্বাহ্ণ ০২, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিকভাবে পরাজিত হয়ে খালেদা জিয়া এখন বিদেশে বসে গুপ্ত হত্যা চালাচ্ছেন। দেশের ভাবমূর্তি নষ্ট করছেন। আজ সোমবার বিকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি অভিযোগ করেন, জেল হত্যার মধ্য দিয়ে দেশে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়। মানবতাবিরোধীদের বিচার না করে তাদের পুরস্কৃত করেন জিয়াউর রহমান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নতি দেখলে খালেদা জিয়ার মনে অশান্তি তৈরি হয়। তিনি দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা করছেন।

দশম জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, বৈরি অবস্থার মধ্যেও নির্বাচনে ৪০ শতাংশ মানুষ ভোট দিয়েছে। বিএনপি-জামায়াত সারাদেশের ভোট কেন্দ্রগুলোতে আগুন দিয়েছে। তারপরও মানুষ ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। মানুষ বিএনপি জামায়াতকে প্রত্যাখ্যান করেছেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষের জীবন নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। বাংলাদেশ যখনই সামনের দিকে এগিয়ে যায় তখনই ষড়যন্ত্র শুরু হয়। কেউ ষড়যন্ত্র করে বাংলাদেশকে পেছনে ফেলতে পারবে না। দেশ এগিয়ে যাচ্ছে। আরো এগিয়ে যাবে।

দেশের উন্নয়ন-অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। আমরা দেশকে স্বাধীন করেছি। দেশের উন্নয়নে কাজ করে যাবো। কেউ উন্নয়নে যদি প্রতিবন্ধকতা তৈরি করে তবে বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না। দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিকাল ৩টার দিকে সমাবেশে উপস্থিত হন শেখ হাসিনা। দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও তার সহযোগী, অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে সভাস্থলে উপস্থিত হন। সমাবেশকে কেন্দ্র করে উদ্যানে নেওয়া হয় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেলহত্যাজেলহত্যা দিবসপ্রধানমন্ত্রীব্লগার খুনব্লগার হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুনিও হত্যায় দুই আসামী জেলহাজতে

পরবর্তী

‘বাংলাদেশ এখন শুধু একটি মৃত্যুকূপ’

পরবর্তী

‘বাংলাদেশ এখন শুধু একটি মৃত্যুকূপ’

ছাত্রলীগের সংঘর্ষের পর চুয়েট বন্ধ

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT