চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশে নারী জনবল পাঠানোর বিষয়ে দরকার সতর্কতা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:০৯ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৯
সম্পাদকীয়
A A

আলোচনায় ও সমালোচনায় সৌদি আরবসহ বিদেশে নারী জনবল পাঠানোর বিষয়টি। অনেক বছর হলো নানা ঘটনার প্রেক্ষিতে বিদেশ থেকে বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে লাশ হয়ে নয়তো নির্যাতিত হয়ে ফিরে আসছে অনেক নারী জনবল। তবে সাম্প্রতিক সময়ে এর নারীর ভিডিও ও পররাষ্ট্র মন্ত্রী এ কে আবদুল মোমেনের এক বক্তব্যে সেইসব প্রেক্ষাপটকে আবারও উসকে দিয়েছে।

গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রী বিদেশে বিশেষ করে সৌদি আরবে পাঠানো নারী শ্রমিকদের বিষয়ে নানা কথা বলেছেন। তার বক্তব্যে নারী শ্রমিকদের ফিরে আসা ও মৃত্যুর বিষয়ে নানা তথ্য-উপাত্তসহ কিছু প্রেক্ষাপটের ব্যাখ্যা ছিল, যা সহজভাবে মেনে নেয়নি নেটিজেনরা। সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়ে জনমনে ক্ষোভ বাড়ায় সেই বক্তব্য।

বাংলাদেশ থেকে কাজের জন্য বিদেশে যাওয়া নারীদের ৮০ শতাংশের গন্তব্য সৌদি আরব। গৃহখাতে নারী কর্মী নিতে ২০১৫ সালে বাংলাদেশের সঙ্গে চুক্তি করে সৌদি আরব। প্রথমে কমবেশি ১ হাজার ৫০০ রিয়াল (প্রতি রিয়াল এখন ২২ টাকা) বেতনের কথা বলা হলেও শেষ পর্যন্ত ৮০০ রিয়ালেই গৃহকর্মী পাঠাতে রাজি হয় বাংলাদেশ। অর্থনৈতিক দিক বিবেচনায় একটু ভাল থাকার আশায় এরপর থেকেই সেখানে যেতে শুরু করেন দেশের নারীরা। তবে সেখানে গিয়ে ভাল থাকার বদলে নানা নেতিবাচক অভিজ্ঞতা নিয়ে ফিরে আসথে শুরু করেন নারীরা। সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং থেকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সম্প্রতি পাঠানো এক চিঠিতে বলা হয়, গত বছরের জানুয়ারি থেকে এ বছরের মার্চ পর্যন্ত দেশে ফিরেছেন ২ হাজার ২২২ নারী গৃহকর্মী। আর ব্র্যাক অভিবাসন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, প্রতি মাসে সৌদি আরব থেকে নির্যাতিত নারীর ফিরে আসার সংখ্যা বাড়ছে। আর ফিরে আসা ওইসব নারীদের বয়ানে উঠে আসা চিত্র পুরো জাতিকে ভাবিয়ে তুলেছে নারী গৃহকর্মী পাঠানোর যৌক্তিকতা নিয়ে।

কোনো সন্দেহ নেই এই বিষয়গুলো নিয়ে জনগণ যেমন চিন্তিত, তেমনই সরকারও চিন্তিত। হয়তো কথার পিঠে কথা আর ঘটনার পারিপার্শ্বিকতায় পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্য জনগণকে আহত করেছে। আমরাও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। আমরা মনে করি শুধু রেমিটেন্স আর কর্মসংস্থানের দিকটি এগিয়ে না রেখে নারীর নিরাপত্তার বিষয়টি সবার আগে দেখা বা নিশ্চিত করা রিক্রুটিং এজেন্সি ও সরকার থেকে শুরু করে আগ্রহী নারীর একান্ত করণীয়। দায়িত্বশীল কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবেন বলে আমাদের আশাবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী গৃহকর্মীসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের পথে প্রধানমন্ত্রী

পরবর্তী

মোস্তাফিজ ইডেনে খেলবেন কিনা জানেন না মুমিনুল

পরবর্তী

মোস্তাফিজ ইডেনে খেলবেন কিনা জানেন না মুমিনুল

লক্ষ তরুণের দক্ষতা উন্নয়নে সিকেএইচ নেটওয়ার্ক-ওয়াধানি ফাউন্ডেশন

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT