চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিদেশি’ কোচদের কল্যাণে ইংল্যান্ডের পৌষমাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপে ইংল্যান্ডের সাফল্যের মাস্টারমাইন্ড কোচ গ্যারেথ সাউথগেট। এই তথ্যটা বলে না দিলেও চলছে। তবে যেটা না বললেই নয় সেটা হল, সাউথগেট নিজেও বলেছেন তার একার কল্যাণেই এতদূর আসেনি ইংলিশরা। তার পেছনে আছে ছয় বিদেশি কোচের সুদূরপ্রসারী প্রভাব!

বিশ্বকাপের বাইরে ফুটবল বিশ্বকে মাতিয়ে রাখে পাঁচ ইউরোপিয়ান ফুটবল লিগ। আর ইংলিশ প্রিমিয়ার লিগ যেন সেসব লিগের নেতা। বিশ্বের বড় বড় কোচদের আগ্রহেও শীর্ষে থাকে ইপিএল।

ইপিএলের কোচদের নিয়ে বলতে গেলে সবার আগে আসবে যার নাম, তিনি পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটিকে দ্বিতীয় মৌসুমেই লিগ শিরোপা জিতিয়েছেন বার্সার সাবেক কোচ। কিন্তু লিগ শিরোপা তার মাহাত্ম্যের পুরোটা বোঝাতে পারছে না। ২০১০ সালে স্পেন ও ২০১৪ সালে যখন বিশ্বকাপ জেতে জার্মানি, তখন গার্দিওলা ছিলেন যথাক্রমে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের কোচ। স্পেন ও জার্মানি বিশ্বকাপ জয়ী দলটিতে ছিল এ দুই ক্লাবের ফুটবলারদের ছড়াছড়ি।

এবারও বিশ্বকাপে না থেকেও তাই ভালোমতোই আছেন গার্দিওলা। তার ম্যানসিটির রাহিম স্টার্লিং, জন স্টোনস, কাইল ওয়াকার আছেন ইংলিশ দলে। আলোও ছড়াচ্ছেন। বিশ্বকাপ জিততে স্প্যানিশ গার্দিওলার আশীর্বাদ লাগবে, সেটা যেন এক প্রকার অলিখিত নিয়মই হয়ে উঠেছে! সাউথগেট নিজেও তা জানতেন। দায়িত্ব পেয়েই সবার আগে যোগাযোগ করেছিলেন ম্যানসিটি কোচের সঙ্গে। পরে মেসি-মুলারদের সাবেক কোচের প্রশংসায় বলেছেন, ‘গার্দিওলা হলেন একজন আবিষ্কারক।’

গার্দিওলার প্রশংসা করতে গিয়ে মউরিসিও পচেত্তনির ভুলে যাওয়ার কথা নয় সাউথগেটের। কারণ টটেনহ্যাম হটস্পারের কোচের কল্যাণেই এবার বিশ্বকাপ মাতাচ্ছেন হ্যারি কেন, ডেলে আলি, কাইরেন ট্রিপ্পার ও ড্যানি রোজ। কেনের কাঁধে আবার ইংলিশদের নেতৃত্ব, ৬ গোল করে গোল্ডেন বুটের বড় দাবিদারও তিনি।

পচেত্তনির আক্রমণাত্মক ফুটবল বড়ই পছন্দ সাউথগেটের। সেই কৌশল ধার করেছেন ইংল্যান্ড কোচ। বাকিটা তো সবারই জানা।

Reneta

উপরের দুই কোচকে নিয়ে বললেই হবে না। আলোচনায় রাখতে হবে অ্যান্টনিও কন্তে, ইয়ুর্গেন ক্লপ, হোসে মরিনহো ও আর্সেন ওয়েঙ্গারকেও। যদিও ওয়েঙ্গার ইতিমধ্যে বিদায় বলে দিয়েছেন আর্সেনালকে। কিন্তু ফরাসি ভদ্রলোকের অবদান অস্বীকার করতে পারবে না ইংলিশ ফুটবল।

এই কোচদের দলে আলো ছড়ানো খেলোয়াড় ও তাদের ফর্মেশন-দর্শনের থেকে অনেককিছু নিয়েছেন সাউথগেট। সেভাবে খেলাচ্ছেন ইংল্যান্ড দলকে। খেলোয়াড়রা সেটা আয়ত্তে নিতে পারছেন দ্রুতই, কেননা ক্লাব কোচদের অধীনে ওভাবে খেলে আসায় সাউথগেটকে সেরাটা দিতে তাদের সুবিধা হচ্ছে। অকপটেই সেটা বলেন সাউথগেটও।

কন্তের কাছ থেকে ইতালিয়ান ছন্দ, ক্লপের কাছ থেকে জার্মান গতি, মরিনহোর পর্তুগিজ ভাবনা তাই সমৃদ্ধই করেছে ইংলিশ ফুটবলকে। ১৯৬৬ সালের পর যদি আবারও শিরোপা যায় ইংল্যান্ডের ঘরে, তবে তার কৃতিত্ব কেবল সাউথগেটেরই নয়। নেপথ্যের অবদান কিছুটা হলেও থাকবে ইংলিশ প্রিমিয়ার লিগের কোচদেরও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যারেথ সাউথগেটবিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT