চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায় বলে দিলেন রোবেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মৌসুম শেষ হতেই দীর্ঘ দিনের ক্লাব বায়ার্ন মিউনিখকে বিদায় বলেছিলেন আরিয়ান রোবেন। তখন আলোচনা ছিল চায়না কিংবা মার্কিনি ফুটবলে খেলে তবেই একেবারে বিদায় বলবেন ডাচ তারকা। কিন্তু সে মুখো হলেন না রোবেন। একযুগের ক্লাব বায়ার্নকে বিদায় বলে এবার পেশাদার ফুটবলেও ইতি টানলেন ৩৫ বছর বয়সী উইঙ্গার।

ডাচ ক্লাব গ্রোনিয়েনের হয়ে শুরু। এরপর পিএসভি আইন্দহভেন হয়ে চেলসি, রিয়াল মাদ্রিদ ও বায়ার্নে ঘুরে দীর্ঘ ১৯ বছর খেলেছেন রোবেন। ৬০৬ ম্যাচে করেছেন ২১০ গোল।

জাতীয় দল নেদারল্যান্ডসের হয়ে ৯৬টি ম্যাচ খেলেছেন। উঠেছিলেন ২০১০ বিশ্বকাপের ফাইনালেও। কিন্তু স্পেনের কাছে হেরে বিশ্বকাপের স্বাদ পাওয়া হয়নি তার।

১৯ বছরের ক্যারিয়ারের ১২ বছরই কাটিয়েছেন বায়ার্নে। সেখানে জিতেছেন ৮ লিগ শিরোপা। ২০১৩ সালে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগও। রিয়ালের হয়ে জিতেছেন স্প্যানিশ সুপার কাপ ও লা লিগা। চেলসির হয়ে দুবার প্রিমিয়ার লিগ জয়ের কীর্তি আছে।

বৃহস্পতিবার নিজেই জানিয়েছেন অবসরের সিদ্ধান্ত। বিদায়কালে জানালেন সিদ্ধান্তটা মোটেও সহজ ছিল না, ‘সন্দেহাতীতভাবে জীবনে এটাই আমার সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। এমন এক সিদ্ধান্ত যা হৃদয় আর মনের সঙ্গে সাংঘর্ষিক।’

‘খেলার প্রতি ভালোবাসা আপনাকে এমন শক্তিই এনে দেবে যে আপনি তখন পুরো বিশ্বকেই নিয়ন্ত্রণ করতে পারবেন। অন্যদিকে বাস্তবতা বড় নির্মম। সেখানে কোনকিছুই স্বপ্নের মতো হবে না। আপনি সারাজীবন ১৬ বছরের বালক থাকবেন না, যার কাছে চোট জিনিসটা কী তার কোনো সংজ্ঞাই জানা নেই।’

‘এখন পর্যন্ত আমি অনান্য খেলা চালিয়ে যাওয়ার মতো সুস্থ আছি। বাকি জীবনটাও তাই থাকতে চাই। সুতরাং ভাবলাম এখানেই থেমে যাই!’

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জানা গেল দুই ‘এল ক্লাসিকোর’ সময়সূচি

পরবর্তী

গেইলকে জয় উপহারে বিশ্বকাপ শেষ করল উইন্ডিজ

পরবর্তী

গেইলকে জয় উপহারে বিশ্বকাপ শেষ করল উইন্ডিজ

লর্ডস মিউজিয়ামে বাংলাদেশের যে ছবি

সর্বশেষ

মহানবীর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে অনন্য ও মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাসপেন্সে ভরপুর যে সিনেমায় এক হলেন অক্ষয়-সাইফ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

আগস্ট ২৫, ২০২৬

৪ খুনের পরই বদলি রংপুরের পুলিশ কমিশনার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট চালু

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT