ফুটবল

বিদায় বলে দিলেন জন টেরি

বিদায় বলে দিলেন জন টেরি

পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ড ও চেলসির সাবেক অধিনায়ক জন টেরি। কোচিংয়ের প্রস্তুতি নিতেই ২৩ বছরের দৌড় থামিয়ে দিয়েছেন ৩৭ বছর বয়সী ইংলিশ ফুটবলার।

গত মে থেকেই কোনো ক্লাব পাচ্ছিলেন না টেরি। অ্যাস্টন ভিলা থেকে বিদায় নেয়ার পর তার দিকে আর হাত বাড়ায়নি কেউ। রাশিয়ার ক্লাব স্পার্টাক মস্কোর সঙ্গে চুক্তির কাছাকাছি পৌঁছালেও শেষ পর্যন্ত ভেস্তে যায়। পরে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে অবসরের কথা জানান।

গত সপ্তাহেই উয়েফা ইউথ লিগের ম্যাচে ডেনমার্কের ক্লাব মোলডির বিপক্ষে ১০-১ গোলে জেতে চেলসির অনূর্ধ্ব-১৯ দল। যে দলকে বেশ সাহায্য করেছেন টেরি। ব্রিটিশ মিডিয়ার খবর, চেলসি যুব প্রকল্পে আর্সেনালের সাবেক লিজেন্ড থিয়েরি হেনরি অঁরির সহকারী হিসেবে যোগ দিতে যাচ্ছেন তিনি।

বিদায় বার্তায় টেরি বলেছেন, ‘ফুটবলে অবিশ্বাস্য ২৩ বছর কাটানোর পর আমি সিদ্ধান্ত নিয়েছি এটাই খেলা থেকে অবসরের ঠিক সময় এটিই। আমি আমার সব সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে কোচ, ম্যানেজার এবং ড্রেসিংরুমের সবাইকেও, যাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। কারণ তারাই আমাকে ক্লাবের হয়ে ৭১৭টি ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছেন।’

আগামীর বার্তা দিয়ে ব্লুজদের সাবেক অধিনায়কের সংযোজন, ‘জীবনের পরের পর্বের দিকে তাকাচ্ছি আমি, যে চ্যালেঞ্জ আমার সামনে আসছে।’

১৪ বছর বয়সে ওয়েস্টহ্যাম থেকে চেলসির অ্যাকাডেমিতে যোগ দেন টেরি। ১৯৯৮ সালে লিগ কাপে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচ দিয়ে চেলসির বড় দলে অভিষেক। ২০০৪ সালে মার্সেল দেশাই অবসরে যাওয়ার পর চেলসি অধিনায়ক হন।

চেলসির জার্সিতে পাঁচটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাসহ মোট ১৮টি ট্রফি জিতেছেন টেরি।

ক্যারিয়ারে দুই মেয়াদে ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। সতীর্থ অ্যান্টনে ফার্ডিন্যান্ডের স্ত্রী সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে ২০১২ সালে ইংল্যান্ডের অধিনায়কত্ব হারান। জাতীয় দলের হয়ে ৭৮টি ম্যাচ খেলেছেন টেরি।

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…