চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিতর্কিতদের নিয়ে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের কমিটি

সোহেল তালুকদারসোহেল তালুকদার
১১:১২ পূর্বাহ্ণ ২৪, মে ২০১৭
রাজনীতি
A A

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির শীর্ষপদে অব্যাহতিপ্রাপ্ত শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক, হত্যা মামলার আসামি, পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র ও অপহরণ মামলার আসামি, অছাত্র, সরকারি চাকরিজীবী, আইনজীবী, বয়স্ক এবং বেশ কয়েকজন বিবাহিত স্থান পেয়েছে বলে অভিযোগ উঠেছে।

ছাত্রলীগের এ তালিকা অনুমোদন ও প্রকাশের পর পুরো টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের রাজনীতিতে বইছে নিন্দার ঝড়। সেই সঙ্গে  এমন কর্মকাণ্ডের জন্য চরমভাবে ধিক্কার জানাচ্ছেন সাবেক নেতৃবৃন্দ। তারা কমিটি থেকে অভিযুক্তদের দ্রুত বাদ দেয়ার আহ্বান জানিয়েছেন।

১৯ মে কেন্দ্র থেকে মোস্তাফিজুর রহমান সোহেলকে আহ্বায়ক ও তানভীরুল ইসলাম হিমেলকে যুগ্ম-আহবায়ক করে ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

জানা যায়, জেলা ছাত্রলীগের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির বেশিরভাগই নিয়মিত ছাত্র নন। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পদ বঞ্চিতরা। বর্তমান কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেলের বিরুদ্ধে এক শিক্ষককে পেটানোর অভিযোগ রয়েছে। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। সরকার বাদি ওই মামলায় সে জামিন নিয়ে নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছে।

নবগঠিত এই কমিটিতে সদস্য করা হয়েছে আতিকুর রহমান রনি, শাকিল কবির সোহেল এবং নাজিবুল ইসলাম নাসিরকে। প্রথম দু’জনেই পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী। আতিকুর রহমান রনি “কোয়ার্টার রনি” নামে পরিচিত। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর জেনারেল হাসপাতাল গেটে এক ওষুধ ব্যবসায়ীকে গুলি করে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

এর আগে কোয়ার্টার রনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভাণ্ডার রক্ষককে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। সে সময় পুলিশ তাকে পিস্তলসহ গ্রেপ্তার করেছিল। বর্তমানে সে কারাগারে রয়েছে।

Reneta

শাকিল কবির সোহেল ওরফে “ডন সোহেল” নামে পরিচিত। তার বিরুদ্ধে বিগত ২০১৩ সালের ১ এপ্রিল জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী গোলাম আযমকে গুলি করে হত্যা মামলা এবং অস্ত্রসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। ওই হত্যার ঘটনায় গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। হত্যায় ব্যবহৃত পিস্তলটিও উদ্ধার করে পুলিশ। ওই মামলায় দীর্ঘদিন কারাভোগ করে বর্তমানে সে জামিনে রয়েছে। এছাড়া সে বিবাহিত।

নাজিবুল ইসলাম নাসির শহরের কচুয়াডাঙ্গার অন্যতম সন্ত্রাসী হিসেবে পুলিশের তালিকায় নাম রয়েছে। বর্তমানে নাসিরের ডান হাত ও পা প্যারালাইজ (পঙ্গু) হয়ে রয়েছে। এছাড়া কমিটিতে স্থান পাওয়া সাজীদ খান, সজিব খানশুর, রিয়াদ হাসান, ইয়ারুফ হোসেন বিবাহিত।

নবগঠিত কমিটির সদস্য পদে স্থান পেয়েছে এসএম জুয়েল রানা। সে টাঙ্গাইল শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক ছিলো। এসএম জুয়েল রানা টাঙ্গাইল পৌরসভার কম্পিউটার অপারেটর পদে (সরকারি) কর্মরত রয়েছে। সরকারি চাকুরি করার কারণে ছাত্রদল থেকে তাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়। বর্তমান সরকারকে উৎখাতের বিভিন্ন আন্দোলন, সংগ্রামে এসএম জুয়েল রানা সংক্রিয় ভূমিকা পালন করেছে।

এছাড়া নবগঠিত কমিটিতে সদস্য পদে স্থান পেয়েছে বাবুল মিয়া। সে টাঙ্গাইল কোর্টে আইনজীবী পেশায় নিয়োজিত।

জেলা ছাত্রলীগ সূত্র জানায়, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১০ সালে। সে সম্মেলনে নাজমুল হুদা নবীন সভাপতি এবং ইসতিয়াক আহমেদ রাজিব সাধারণ সম্পাদক হন। সে সময় জেলা ছাত্রলীগের নিয়ন্ত্রণ করতেন এমপি আমানুর রহমান খান রানার ছোট ভাই কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পা।

২০১৪ সালের আগস্টে আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় বাপ্পাসহ তার ভাইদের জড়িত থাকার বিষয়টি পুলিশি তদন্তে বের হয়ে আসে। তখন বাপ্পাসহ তার ভাইয়েরা আত্মগোপন করেন। সে সময় বাপ্পার অনুসারী কিছু ছাত্রলীগ নেতাও আত্মগোপনে যান।

বিগত ২০১৫ সালের ২৪ জুন সম্মেলন ছাড়াই ইসতিয়াক আহমেদ রাজিবকে সভাপতি এবং শামীম আল মামুনকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিকে “খান পরিবারের পকেট কমিটি” আখ্যা দিয়ে খান পরিবার বিরোধীরা আন্দোলন শুরু করেন।

তাদের অভিযোগ ছিল, বাপ্পা আত্মগোপনে থেকেও ছাত্রলীগে নিজের আধিপত্য ধরে রাখতে কেন্দ্রীয় নেতাদের প্রভাবিত করে তার অনুসারীদের দিয়ে কমিটি করিয়ে ছিলো। বিরোধীদের আন্দোলনের মুখে রাজিব ও শামীমের নেতৃত্বাধীন কমিটির দু’বছরে একদিনও দলীয় কার্যালয়ে আসতে পারেননি এবং কোন কর্মকাণ্ডে অংশ নিতে পারেনি। সেই সাথে পূর্ণাঙ্গ  কমিটিও করতে পারেনি।

এসব বিষয়ে নবগঠিত জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল জানান, বিতর্কিতদের নাম আমরা দেইনি। কিছু সংসদ সদস্য ও দলীয় নেতাদের কাছ থেকে কিছু নাম নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ বর্তমান আহ্বায়ক কমিটির অনুমোদন করেছে। এতে আমাদের কোন হাত নেই।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগে’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহের ইসলাম জোয়াহের জানান, তারা যে খসড়া কমিটি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জমা দিয়েছিলেন সেখানে কোন সন্ত্রাসী এবং অছাত্রের নাম দেয়া হয়নি। খান পরিবারের পৃষ্টপোষকতায় তারা ঢুকে থাকতে পারে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগ কমিটিটাঙ্গাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT