বিনোদন

বিটিভিতে রাজু আলীমের ‘ভালোবাসার রাজকন্যা’

ভালোবাসা দিবসে বিটিভিতে দেখানো হবে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত রাজু আলীমের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘ভালোবাসার রাজকন্যা’

তিনজন ব্যক্তি পার্কে বসে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ ও দুইজন নারী পার্কে বসে আলোচনা করছে, সবুজ গাছপালা ও ভবন পেছনে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এ উপলক্ষ্যে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় বিটিভির পর্দায় দেখানো হবে নির্মাতা রাজু আলীমের প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসার রাজকন্যা’।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত জনপ্রিয় নির্মাতা ও চিত্রনাট্যকার অরুণ চৌধুরীর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত হয়েছে ‘ভালোবাসার রাজকন্যা’। চলচ্চিত্রে অভিনয় করছেন মৌসুমী হামিদ, শিপন মিত্র, আবিদ রেহান, ফারজানা চুমকি, কাজী রাজু ও মিলি বাশারসহ বেশকিছু পরিচিত মুখ।

এরআগে ‘ভালোবাসার রাজকন্যা’ ছবিটি গত ঈদুল আযহায় চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয়েছে, মুক্তি পেয়েছিলো প্রেক্ষাগৃহে ও।

নেপাল ও বাংলাদেশের মনোরম লোকেশনে পুরো ফিল্ম চিত্রায়িত হয়েছে, তবে বেশীর ভাগ অংশের শুটিং হয়েছে নেপালে। নির্মাতা বলেন, ‘ভালোবাসার রাজকন্যা’ চলচ্চিত্রে কাহিনীর বাঁকে বাঁকে রয়েছে টুইস্ট। ছবির গল্পে নতুনত্ব আছে। আশা করছি ভালোবাসা দিবসে বিটিভির দর্শকদের কাছে ছবিটি গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হবে।

নির্মাতা জানান, ছবিতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজওয়ানা চৌধুরী বন্যা এবং ফেরদৌস আরা’র গান। চিত্রগ্রহণে আছেন সুজন মেহমুদ। সুরকার ও সম্পাদনা শওকত আলী রানা।

বিষয়:ভালোবাসার রাজকন্যা’ রাজু আলীম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…