চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ হত্যা মামলার চার্জশিট চূড়ান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৯
- লিড নিউজ, অপরাধ
A A
অভিজিৎ

অভিজিৎ

বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ হত্যা মামলার চার্জশিট চূড়ান্ত করেছে মামলার তদন্তকারী সংস্থা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ওই চার্জশিট আদালতে গ্রহণের জন্য পাঠানো হবে আজ।

সাত জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রস্তুত করা হলেও এই হত্যার বিভিন্ন পর্যায়ে ১১ জন জড়িত ছিল বলে তদন্তে উঠে এসেছে। এর বাইরে একজনের বিরুদ্ধে হত্যায় প্ররোচণার অভিযোগ রয়েছে।

Banglabid

সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকা ১১ জনকে চিহ্নিত করেছি। এর বাইরে অভিজিৎকে হত্যায় প্ররোচনা দেয়ার প্রমান মিলেছে শফিউর রহমান ফারাবী নামে আরেকজনের বিরুদ্ধে। এই কারনে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ১১ জনের মধ্যে আমরা সকলের নাম ঠিকানা পাইনি। ৬ জনের নাম ঠিকানা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধেই আমরা চার্জশিট দিচ্ছি। তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে এখন পর্যন্ত। তারা হলেন- মোজাম্মেল হোসেন সায়মন, আরাফাত রহমান শামস এবং আবু সিদ্দিক সোহেল। এই তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

যে ছয়জনের বিরুদ্ধে চার্জশিট
অভিজিৎ হত্যায় মূল পরিকল্পনাকারী হিসেবে চার্জশিটে নাম থাকছে পলাতক মেজর জিয়ার। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিজিৎ হত্যায় প্ররোচনা দেয়ায় চার্জশিটে নাম থাকছে ফারাবীর। গ্রেফতার তিনজন সায়মন, সোহেল ও আরাফাতের নামও রয়েছে চার্জশিটভুক্ত ছয়জনের মধ্যে। পলাতক হিসেবে আকরাম হোসেন ওরফে আবিরের নাম রয়েছে চার্জশিটে, তার পরিচয় ও ঠিকানা পেয়েছে পুলিশ।

কিলিং মিশনে অংশ নেয় ১১ জন
মনিরুল ইসলাম বলেন, অভিজিৎ হত্যার মূল মাস্টারমাইন্ড সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত পলাতক মেজর জিয়াউল হক। তার নেতৃত্বে মোট ১১ জন এই কিলিং মিশনে অংশ নেয়। কিলিং স্কোয়াডের প্রধান ছিল মুকুল রানা, সে ডিবির সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। আর ঘটনাস্থলে উপস্থিত ছিল সায়মন, সোহেল এবং আরাফাত। এই তিনজন গ্রেফতার হয়েছে। বাকিদের গ্রেফতার করা যায়নি। তাদের গ্রেফতার করা হলে পরে সম্পুরক চার্জশিট দেয়া হবে। হত্যাকাণ্ডের ৬ দিন আগে থেকে অভিজিৎকে অনুসরণ, জঙ্গিদের অপারেশনাল হাউজ ছিল ধানমন্ডিতেঃ পুলিশ কর্মকর্তা মনিরুল বলেন, যেহেতু অভিজিৎ রায় বিদেশে থাকতেন, কবে দেশে আসবেন সেই তথ্য সংগ্রহ করতে থাকে কিলাররা। অভিজিৎ দেশে ফেরার পর ২০ ফেব্রুয়ারি থেকে জঙ্গিরা তাকে অনুসরণ করতে থাকে। ২২ ফেব্রুয়ারি জাগৃতি প্রকাশনীর সামনে অভিজিৎকে তারা দেখে। সেখান থেকে ধানমণ্ডি ২৭ নম্বরের একটি রেস্টুরেন্টে খেতে যান অভিজিৎ। জঙ্গিরা ওই পর্যন্ত তাকে ফলো করে কিন্তু সেদিন তারা কিলিং মিশন সফল করতে পারে না। পরে ২৩ থেকে ২৫ তারিখ পর্যন্তও তারা অভিজিৎকে অনুসরণ করে। ২৬ ফেব্রুয়ারি তারা হত্যাকাণ্ডটি ঘটানোর সিদ্ধান্ত নেয়। সেই অনুসারে তারা ঘটনার দিন ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান নেয়। তাদের মূল অপারেশনাল হাউজ ছিল ধানমণ্ডিতে। অভিজিৎ হত্যায় রেকির দায়িত্বে ছিল সায়মন ও সোহেল রানা। এছাড়া শেষ দিকে হত্যাকারীরা সবাই রেকি করেছিল। ঘটনার সময় ঘটনাস্থলের আশেপাশে মেজর জিয়া ও সেলিম নামে আরেকজন সহযোগী ছিল।

Reneta

মিশন সফল করতে ইন্টেলিজেন্স ও কিলার গ্রুপ
সিটিটিসি প্রধান মনির জানান, এ ধরণের মিশনের ক্ষেত্রে আনসার আল ইসলামের সেন্ট্রাল লিডাররা টার্গেটের তালিকা করে হাই কমান্ডে জমা দিত। তারপর হাই কমান্ড বিচার বিশ্লেষণ থেকে সিদ্ধান্ত নেয়া হতো হত্যাকাণ্ড কিভাবে ঘটানো হবে। এসব কিলিং মিশনে দুইটি গ্রুপ কাজ করতো একটি ইন্টেলিজেন্স গ্রুপ তারা রেকি করা থেকে শুরু করে যাবতীয় তথ্য সংগ্রহ করতো। আরেকটি গ্রুপ হচ্ছে কিলার গ্রুপ তারা কিলিং মিশন সফল করতো।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলা একাডেমির একুশে গ্রন্থমেলা থেকে বাসায় ফেরার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশের ফুটপাতে কুপিয়ে হত্যা করা হয় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক অভিজিৎ রায়কে। এসময় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও আহত হন।

ওই ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কাউন্টার টেরোরিজমের কর্মকর্তারা বলছেন, মামলাটি প্রথমে তদন্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগ। ২০১৭ সালের ৩১ অক্টোবর থেকে সিটিটিসি এই মামলার তদন্ত শুরু করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিজিৎ হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাশরাফীর দলে রুবেল-মিরাজ

পরবর্তী

প্রধানমন্ত্রী দেশে ফিরলেই বিদ্রোহীদের বিষয়ে সিদ্ধান্ত: কাদের

পরবর্তী
ওবায়দুল কাদের-বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা

প্রধানমন্ত্রী দেশে ফিরলেই বিদ্রোহীদের বিষয়ে সিদ্ধান্ত: কাদের

বইমেলায় থিয়েটার বিষয়ক পত্রিকা ‘ক্ষ্যাপা’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT