বিচ্ছেদ হয়ে গেল এলিয়ট ও এমার

দুটি নারী সাংবাদিক পেশাগত পোশাক পরা, হাসিমুখে ছবি তুলছেন, পটভূমিতে বাংলাদেশের শহর ও প্রকৃতি দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
এলিয়ট পেজ ও এমা পোর্টনেরের বিচ্ছেদ হয়ে গেছে। যৌথ বিবৃতিতে তারা জানিয়েছেন গত গ্রীষ্ম থেকেই তাদের দুজনের পথ আলাদা হয়ে গেছে। এখন ডিভোর্সের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন তারা।
হলিউড রিপোর্টারের সূত্রে জানা গেছে যৌথ বিবৃতিতে তারা বলেছেন, ‘অনেক ভেবেচিন্তে আমরা এই কঠিন সিদ্ধান্তটি নিয়েছি। গত গ্রীষ্মে আলাদা হওয়ার পর আমরা এখন ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের একে অপরের জন্য সম্মানের যায়গাটি আগের মতোই থাকবে এবং আমরা বন্ধু থাকবো।’
২০১৪ সালে নিজেকে সমকামী হিসাবে ঘোষণা করেছিলেন জুনো, ইনসেপশন, দ্য আমব্রেলা অ্যাকাডেমি খ্যাত এলেন পেজ। ২০১৮ সালে নৃত্যশিল্পী গার্লফ্রেন্ড এমা পোর্টনেরের সঙ্গে বিয়ের পর্ব সেরেছিলেন তিনি।
২০২০-এর ডিসেম্বরে সবাইকে চমকে দিয়ে এলেন পেজ নিজেকে পরিচয় করিয়ে দিলেন এলিয়ট পেজ হিসাবে। ঘোষণা করলেন তিনি রূপান্তরকামী। ডিএনএ






