চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচ্ছেদের ঘোষণা দিলেন আমির-কিরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৩ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২১
বিনোদন
A A

দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে ইতি টানছেন আমির খান ও কিরণ রাও। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা দম্পতি। শনিবার সকালে সামাজিক মাধ্যমে একটি বিবৃতি শেয়ার করে জানিয়েছেন বিচ্ছেদের কথা।

বিবৃতিতে লেখা হয়েছে, ‘একসঙ্গে কাটানো ১৫টি সুন্দর বছরে আমরা অনেক আনন্দ ও অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আমাদের মাঝে ভরসা, ভালোবাসা এবং শ্রদ্ধার সম্পর্ক গড়ে উঠেছে। আমরা আজাদের অভিভাবকই থাকবো, একসঙ্গে বড় করে তুলবো তাকে। আমরা একসঙ্গে ছবি বানাবো, পানি ফাউন্ডেশন চালাবো এবং অন্যান্য প্রজেক্টের কাজ করবো। আমাদের সম্পর্কের এই নতুন ধাপে পাশে থাকার জন্য পরিবার ও বন্ধুদেরকে ধন্যবাদ। তাদের ছাড়া নিশ্চিন্তে এই পদক্ষেপ নিতে পারতাম না। আমাদের শুভাকাঙ্ক্ষীদের শুভকামনা ও দোয়া চাই। আশা করছি, আমাদের মতো আপনারাও এই বিচ্ছেদকে শেষ মনে করবেন না। এটা আমাদের নতুন এক যাত্রা।’

‘লগান’ এর সেটে আমির খানের সঙ্গে পরিচয় হয়েছিল কিরণ রাওয়ের। তিন বছর প্রেমের পর ২০০৫ সালের ২৮ ডিসেম্বর তাদের বিয়ে হয়। ২০১১ সালে তাদের প্রথম সন্তান আজাদের জন্ম হয়।

১৯৮৬ সালের ১৮ এপ্রিল রীনা দত্তকে বিয়ে করেছিলেন বলিউডের জনপ্রিয় তারকা আমির খান। তাদের দুই সন্তান, ছেলে জুনায়েদ আর মেয়ে ইরা। চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন রীনা দত্ত। ২০০২ সালের ডিসেম্বরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমিরআমির খানকিরণকিরণ রাওবিচ্ছেদবিবাহবিচ্ছেদলগানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহমান

মে ১৩, ২০২৬

বাবরকে ছুঁলেন শান্ত, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের জয়জয়কার

মে ১৩, ২০২৬

সাহসী গল্প নিয়ে কানে আরব বিশ্বের নির্মাতারা

মে ১৩, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১৩, ২০২৬

কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের বিভিন্ন কার্যালয় পরিদর্শন

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT