বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়: সুজন

বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া পৃথিবীর কোন দেশ কাঙ্খিত উন্নয়ন করতে পারেনি। এক্ষেত্রে কিছুটা চাকচিক্য থাকলেও বিচারহীন দেশগুলোতে টেকইসই উন্নয়ন ধরে রাখা সম্ভব হয় না।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ‘সুশানের জন্য নাগরিক (সুজন)’ আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা এসব মন্তব্য করেন।
তারা বলেছেন, সংসদ সদস্যরা বারবার সংসদের ভাবমূর্তি ক্ষুন্ন করলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয় না।
গোল টেবিলে বক্তারা বলেছেন, দেশের আর্থ সামাজিক অবস্থা যেমন সেই দেশের বিচার বিভাগের স্বাধীনতাও তেমন। তাই বিচারবিভাগের স্বাধীনতার চেয়ে ওই বিভাগের প্রতি আস্থা ফিরিয়ে আনাটা এখন জরুরি মনে করছেন তারা।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, কোন দেশের প্রভাবশালী দু’টি অংশ যখন মুখোমুখি অবস্থানে যায় তখন সেই দেশের ভিত্তি নড়বড়ে হয়ে যায়। প্রভাবশালীদের কিছু অংশ লাভবান হলেও এতে ক্ষতিগ্রস্থ হয় সাধারণ মানুষ।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:





