নিম্ন আদালতে বিচারকদের আচরণবিধির গেজেট প্রকাশে বিচার বিভাগের স্বাধীনতার উপর শেষ পেরেক মেরে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিচারকদের আচরণবিধি নিয়ে সরকার যে বিধিমালা করেছে তা সংবিধান বহির্ভূত এবং মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী। নিম্ন আদালতে বিচারকদের বিষয়ে রাষ্ট্রপতি যা করবেন সবকিছু সুপ্রিম কোর্টের পরামর্শে করবেন উল্লেখ করে তিনি বলেন, এখানে আইন মন্ত্রণালয়কে টেনে আনার কোনো সুযোগ নেই।
আগামী ৭ জানুয়ারির মধ্যে বিচারকদের আচরণবিধির গেজেট নতুন করে প্রকাশ করা না হলে আন্দোলন কর্মসূচির কথা জানান তিনি।








