চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচার বহির্ভূত হত্যা বন্ধে তিন লেখক সংগঠনের বিবৃতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ১২, জুন ২০১৮
বাংলাদেশ
A A
বন্দুকযুদ্ধ

বিচার বহির্ভূত হত্যা বন্ধের আহবান জানিয়েছেন তিন লেখক সংগঠন। গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে এই আহ্বান জানান তারা।

‘বাংলাদেশ লেখক শিবির’, ‘বাংলাদেশ প্রগতিশীল লেখক সংঘ’ এবং ‘বাংলাদেশ লেখক ঐক্য’ এই তিন লেখক সংগঠন বিচার বহির্ভূত হত্যায় নিন্দা জানিয়ে এই বিবৃতি প্রেরণ করেন।

বিবৃতিতে তারা লিখেছেন, একদিকে মাদক সমস্যা দেশের প্রতিটি পরিবারকে চরম আতঙ্কের মধ্যে রেখেছে অন্যদিকে সেই সমস্যা সমাধানের নামে বিনা বিচারে মানুষ হত্যা সবাইকে আতঙ্কিত করে তুলেছে। দেশের মানুষ মাদক সমস্যার সমাধান চান, কিন্তু সেই সমাধানের নামে স্বাধীন দেশের জনগণের রক্তে আইন-শৃঙ্খলা বাহিনীর হাত এভাবে রঞ্জিত হতে পারে না!

বাংলাদেশ’একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রে সরকার এবং আইন-আদালত রয়েছে, সুতরাং কোনো অজুহাতেই আইন বহির্ভূত পন্থায় এই নির্মম হত্যাকাণ্ড মেনে নেয়া যায় না!

বিবৃতিতে আরো লেখা হয়, একটি পরিবারের উপার্জনক্ষম মানুষটি যখন হঠাৎ এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে, তখন ওই পরিবারে কেবল মানসিক দুঃখের ছায়াই নেমে আসে না বরং পরিবারটি আর্থিকভাবে চরম অস্তিত্ব-সংকটের মধ্যে পড়ে। মাদক দূর করার নামে এভাবে অসংখ্য মানুষকে রাস্তার ভিক্ষুকে পরিণত করা হচ্ছে, অসংখ্য নারীকে স্বামীহারা করা হচ্ছে, অসংখ্য শিশুকে পিতৃহীন করা হচ্ছে। টেকনাফের পৌর-কমিশনার একরামের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, তারপরও তাকে হত্যার যে অডিও রেকর্ড দেশের মানুষ শুনতে পেয়েছে, তাতে এই অভিযানের বিরুদ্ধে রীতিমতো সবাই ফুঁসে উঠেছে!

দেশের প্রগতিশীল সকল লেখকের পক্ষ থেকে অনতিবিলম্বে মানবতাবিরোধী এই জঘন্য হত্যাযজ্ঞ বন্ধ করার আহবান জানান তারা। সেই সাথে আইনি প্রক্রিয়ায় সমাজ থেকে মাদক নির্মূলেরও আহবান জানান।

Reneta

তিন লেখক সংগঠনের পক্ষে গণমাধ্যমে বিবৃতিটি পাঠান- হাসিবুর রহমান, অধ্যাপক কাজী ইকবাল, গোলাম কিবরিয়া পিনু, সাখাওয়াৎ টিপু, অধ্যাপক ফাহমিদুল হক, শওকত হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নকআউটে সঙ্গী মরক্কো

জুন ২৫, ২০২৬

ভিনির জোড়া গোল, নেইমারের ফেরা, স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT