আদালত

‘বিচারে দীর্ঘসূত্রতায় কারাগারে থাকা বন্দীদের পুনর্বাসনে আইন প্রয়োজন’

‘বিচারে দীর্ঘসূত্রতায় কারাগারে থাকা বন্দীদের পুনর্বাসনে আইন প্রয়োজন’

dig

বিচারে দীর্ঘসূত্রতার কারণে দীর্ঘ দিন কারাগারে থাকা বন্দীদের মুক্তির পর তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদানে আইন প্রয়োজন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

বিচারপতি ইনায়েতুর রহিম বলেন, দীর্ঘদিন কারাগারে থাকার পর বন্দীরা পরিবার সমাজ থেকে বিচ্ছিন্ন থাকে। লিগ্যাল এইডের সহায়তা পেয়ে জামিনে মুক্তি পেলেও তারা অর্থের অভাবে কিছু করতে পারে না। এ ধরণের ব্যক্তিদের পুনর্বাসন প্রয়োজন। সরকার এসব বিষয়ে দৃষ্টি দেবেন। এছাড়া কোর্টও এ বিষয়ে যে কোনো আদেশ দিতে পারেন। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট আইন প্রয়োজন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৫ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির অফিস উদ্বোধন করা হয়। সেই থেকে এ পর্যন্ত ৫৫৫টি মামলার মধ্যে ২৯৮ টি মামলার নিষ্পত্তি হয়েছে। এছাড়া ১২৩২ জন বিচারপ্রার্থীকে মৌখিক পরামর্শ দেয়া হয়েছে।

৫ থেকে ১০ বছর পর্যন্ত মামলা নিষ্পত্তি না হয়েও কারাগারে আটক হাজতীদের তালিকা চেয়ে কারাগারে চিঠি পাঠায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি। পরে আইজি প্রিজন্স কার্যালয়ে মোট ৪৬২ জনের নামের তালিকা দেন।

এ তালিকার মধ্যে ৫৮ জনের বিষয়ে আদালতের নজরে আনা হলে ১৮ জনকে জামিন দেন। বাকী ৪০৪ জনের বিষয় নিয়ে কাজ চলছে।’

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহকারী পরিচালক আবিদা সুলতানা, ল’ রিপর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকার সহ সুপ্রিম কোর্ট বিটে কাজ করা সাংবাদিকরা মিট দ্যা প্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…