চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিগ বস ওটিটি’ জিতলেন দিব্যা আগরওয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

প্রথমবারের মত ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ এর ১৫ তম আসর অনুষ্ঠিত হলো ওটিটি প্ল্যাটফর্মে। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয়েছে যার গ্র্যান্ড ফিনালে। আর সেই আসরেই দর্শকদের ভোটে বিজয়ের মুকুট উঠলো মডেল অভিনেত্রী দিব্যা আগরওয়ালের মাথায়।

এদিন দিব্যা আগরওয়ালের হাতে বিগ বসের ট্রফি তুলে দেন সঞ্চালক করণ জোহর। সঙ্গে নগদ পঁচিশ লাখ টাকা। দ্বিতীয় স্থান অর্জন করেছেন নিশান্ত ভাট এবং তৃতীয় হয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ছোট বোন শমিতা শেঠি।

এদিকে গ্র্যান্ড ফিনালের মাঝেই টাকায় ভরা স্যুটকেস নিয়ে শো ছেড়ে বেরিয়ে যান আরেক প্রতিযোগী প্রতীক সেহেজপাল। বিগ বস ১৫-এ প্রথম নিশ্চিত প্রতিযোগী ঘোষণা করা হয় প্রতীককে। পাশাপাশি বিগ বস ওটিটির বিজয়ী দিব্যা আগারওয়াল সরাসরি জায়গা করে নেন বিগ বস ১৫ প্রতিযোগিতায়। পাঁচ ফাইনালিস্টের মধ্যে চতুর্থ স্থানে শেষ করেছেন রাকেশ বাপাট।

এ বছরই প্রথম ওটিটি প্ল্যাটফর্মে শুরু হয় ভারতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস। শনিবার সেই শোয়ের গ্রান্ড ফিনালেতে ছিল নানা চমক। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা।

প্রথমদিন থেকেই আলোচনার শীর্ষে ছিল এই শো। অবশেষে শনিবার শেষ হল এর ওটিটির পর্ব। খুব শিগগির শুরু হতে যাচ্ছে বিগ বস সিজন ১৫-এর টিভির পর্ব। যেখানে আবারও সঞ্চালকের ভূমিকায় থাকবেন সালমান খান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করণ জোহরবিগ বসসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সিলেটে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের আগে যা বলছে আবহাওয়া বার্তা

মে ১৫, ২০২৬

নাহিদের শেখার তাড়না দেখে মুগ্ধ হয়েছিলেন মুশফিক

মে ১৫, ২০২৬

ইংলিশ মিডিয়াম কারিকুলামে ‘আর্থিক সাক্ষরতা’ কতটা জরুরি

মে ১৫, ২০২৬

সীতার জন্মভূমিতে এক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ভ্রমণ

মে ১৫, ২০২৬

বাজেটে শিক্ষাখাতে ২০শতাংশ বরাদ্দের দাবি বিএমজিটিএ’র

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT