আদালত

বিএনপি নেতা রিজভী-দুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রিজভী ও দুলু নেতাদের ছবি, গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত ছবি, যেখানে রিজভী ও দুলু নেতাদের ছবি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপি’র সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপি’র রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৮ সালের রাজধানীর শাহবাগ থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এ দিন রিজভী-দুলু আদালতে উপস্থিত হয়নি। বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বিষয়:গ্রেফতারি পরোয়ানা দুলু বিএনপি রুহুল কবির রিজভী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…