চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি-জামায়াত গুপ্তহত্যা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
১১:৩০ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

কলাবাগান হত্যাকাণ্ড, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হত্যাসহ সম্প্রতি
বিভিন্ন হত্যার সঙ্গে বিএনপি-জামায়াতের সংশ্লিষ্টতার অভিযোগ এনেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এ ধরনের গুপ্ত হত্যা পরিকল্পিত। এসব
রোধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীতা চূড়ান্ত করতে ধারাবাহিকভাবেই বসছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা। তবে সোমবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। ওই বৈঠকের আগেই খবর আসে, কলাবাগানে দু’জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর একদিন আগেই একই কায়দায় কুপিয়ে হত্যা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে। আর এসব বিষয়েই কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এটা কোন বিচ্ছিন্ন ঘটনা না। এটা সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড। যারা এর আগে নির্বাচন ঠেকাতে গিয়ে হত্যা করেছে, যারা সরকার উৎখাতের নামে মানুষ হত্যা করেছে ঠিক তারাই এর সাথে সম্পৃক্ত। তারাই এই হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে।

সুপরিকল্পিতভাবে এই গুপ্ত হত্যাকাণ্ড চালানো হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটা কারা করছে সকলেই বুঝে। বিএনপি-জামায়াতসহ এরাই নানা রূপে নানা কথা বলে এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা ঘটাচ্ছে।

এ ধরনের হত্যাকাণ্ড রোধে দেশবাসীর সহযোগিতা চেয়ে শেখ হাসিনা বলেন, এইক্ষেত্রে দেশবাসীকে আমি আহবান জানাবো প্রত্যেককে একটু সজাগ থাকতে হবে এবং এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কাজেই এ বিষয়ে আমি জনগণেরও সহযোগিতা চাই। তারাও যেনো এই বিষয়টা দেখেন যে কিভাবে কারা এর সাথে জড়িত। যেখানেই তারা খবর পাবে আমাদের সহযোগিতা করবে।

মিডিয়াকেও এব্যাপারে তথ্য জোগাড়ে চেষ্টা করার আহবান জানিয়ে তিনি বলেন, এভাবে দেশে অশান্ত পরিবেশ হোক আমরা চাই না। আমরা তা হতে দেবো না।

যারাই এর সঙ্গে তাদেরকে আমরা অবশ্যই খুঁজে বের করবো অঙ্গিকার ব্যক্ত করেন শেখ হাসিনা। “ইতিমধ্যে কিছু ধরাও পড়েছে। সাথে সাথে বিচার হচ্ছে। প্রত্যেকটা ঘটনার সাথে সাথে আমরা কিন্তু তাদের বিচারের আওতায় নিয়ে আসছি। এটা শুধুমাত্র সময়ের ব্যাপার। কারণ তদন্ত করে এগুলো বের করতে হবে। কিন্তু আমরা এগুলো বের করতে পারবো এবং আমরা করবো। এজন্য আমরা দেশবাসীর সহযোগিতা চাই।”

হত্যাকারীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর আছে বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ট্যাগ: মার্কিন কর্মকর্তা খুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আসছে প্রতিবন্ধীদের নিয়ে চলচ্চিত্র ‘বাস্তবতা’

পরবর্তী

অধ্যাপক, কারারক্ষী, মার্কিন সহায়তা কর্মীর পর স্কুল শিক্ষককে হত্যা

পরবর্তী

অধ্যাপক, কারারক্ষী, মার্কিন সহায়তা কর্মীর পর স্কুল শিক্ষককে হত্যা

নিরাপত্তা পর্যালোচনায় সুইফটের সতর্কতা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT