‘বিএনপি কার্যালয়ে অগ্নি সংযোগের ঘটনায় সরকারের এজেন্ট জড়িত’

দলের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নি সংযোগ এবং ভাংচুরের ঘটনায় সরকারের এজেন্ট জড়িত রয়েছে বলে দাবি করেছে বিএনপি। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী এই দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিরোধী মতের উপর সরকারের দমন নীতির ধারাবহিকতায় এই হামলা চালানো হয়। সুপ্রীম কোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি সামসুদ্দীন চৌধুরী মানিকের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিএনপি। আপিল বিভাগে থাকাকালে তিনি কার মুখপাত্র হিসেবে কাজ করেছেন সে প্রশ্নও করেছে দলটি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






