রাজনীতি

‘বিএনপি ও ঐক্যফ্রন্টের রাজনৈতিক অবস্থান হঠকারিতা’

‘বিএনপি ও ঐক্যফ্রন্টের রাজনৈতিক অবস্থান হঠকারিতা’

আওয়ামী লীগ ও ১৪ দলের নেতারা বলেছেন, বিএনপিসহ জাতীয় ঐক্য ফ্রন্ট অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছে তা কখনোই পূরণ হবে না।

তারা বলছেন, নির্বাচনের আগে আবারো যদি কেউ সহিংসতার চেষ্টা করে তবে জনগণকে সাথে নিয়ে তা কঠোরভাবে দমন করা হবে।

২০ দলীয় জোটে জামায়াতের সঙ্গে বিএনপি, আবার জাতীয় ঐক্য ফ্রন্টে জামায়াত ছাড়া বিএনপি। বিএনপি এবং জাতীয় ঐক্য ফ্রন্টের এই রাজনৈতিক অবস্থানকে হঠকারিতা বলছে আওয়ামী লীগ। তাদের মতে, জাতীয় ঐক্য ফ্রন্টে যারা রয়েছেন তারা সব সময়ই অগণতান্ত্রিক পথে হেঁটেছেন। বর্তমান কর্মকাণ্ডেও তারা প্রমাণ করেছেন যে তাদের নীতি নৈতিকতা বলে কিছু নেই।

১৪ দলের অন্য শরিকরা বলছে, ফ্রন্ট প্রক্রিয়ার কেন্দ্রে যারা রয়েছেন তারা এতদিন কোনো কথা না বললেও এখন দেশকে অস্থিতিশীল করতে অযৌক্তিক দাবি তুলছেন।

আওয়ামী লীগ এবং ১৪ দলের নেতারা বলছেন, স্বাধীনতা বিরোধী, দুর্নীতিবাজ এবং গ্রেনেড হামলাকারীদের আবারো পুনর্বাসন করতেই কাজ করে যাচ্ছে জাতীয় ঐক্য ফ্রন্ট।

ভিডিও রিপোর্টে বিস্তারিত:

বিষয়:আওয়ামী লীগ ঐক্যফ্রন্ট জাতীয় ঐক্য প্রক্রিয়া বিএনপি ভোটের খবর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…