আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতায় বিএনপির রাজনীতির অস্তিত্ব হারিয়ে লাইফ সার্পোটে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার বেলা সাড়ে ১১ টায় মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ভার্চুয়াল মিটিংয়ে সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
সে সময় মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। নিজেরা ব্যর্থ হয়ে শিক্ষার্থীদের আন্দোলন ছাড়াও কোটাবিরোধী আন্দোলন ও ধর্ষণবিরোধী আন্দোলনে ভর করেছিল। কিন্তু হালে পানি পাই নি।’
ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে পকেট কমিটি না করারও আহবান করেন এবং দেশের জনগণ আওয়ামী লীগের অস্তিত্বের শেকড় ও জনগণ আওয়ামী লীগের সাথে আছে বলে মনেও করেন তিনি।
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক, ঢাকা বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ভার্চুয়ালের মাধ্যমে শিক্ষামন্ত্রী ও যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি যুক্ত হন।








