চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসীদের কষ্ট লাঘবে মিশন প্রধানদের সচেষ্ট থাকতে বললেন পররাষ্ট্রমন্ত্রী

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
১১:৩৯ অপরাহ্ণ ০২, জুলাই ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

করোনায় ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশীদের কষ্ট লাঘবে সচেষ্ট থাকতে বিশ্বের বিভিন্ন দেশের মিশন প্রধানদের পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মিশন প্রধানদের সাথে নিয়মিত বৈঠকের অংশ হিসেবে সৌদি আরব, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের ৯ দেশের রাষ্ট্রদূত এবং মিশন প্রধানদের সাথে ভার্চুয়াল মিটিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি প্রবাসীদের ‘রেমিট্যান্স যোদ্ধা’ উল্লেখ করে তাদের কেউ যেন না খেয়ে থাকে, সেটা নিশ্চিত করতে রাষ্ট্রদূতদের আরো সতর্ক থেকে প্রবাসীদের কষ্ট লাঘবে পরিকল্পনা করার নির্দেশ দেন।

যেসব প্রবাসীরা করোনা সংকটে বিভিন্ন দেশে চাকরীচ্যুত হওয়ার শঙ্কায় রয়েছেন, তাদের যেন কোন প্রকার অন্যায়ভাবে চাকরীচ্যুত করা না হয়, হলেও ছয় মাসের বেতন ও অন্যান্য ভাতা পান সে বিষয়ে সংশ্লিষ্ট দেশের মন্ত্রণালয়গুলোর সাথে রাষ্ট্রদূতদের যোগাযোগ অব্যাহত রাখার অনুরোধ করেন।

যেসব প্রবাসীরা দেশে ফিরতে চাইবেন তাদেরকে ধাপে-ধাপে দেশে ফিরিয়ে আনা হবে, তবে অবশ্যই কোয়ারেন্টাইন সুবিধা নিশ্চিত করে প্রবাসীদেরকে ফিরিয়ে আনা হবে বলে মন্ত্রী জানান। বাংলাদেশের কৃষি শ্রমিকরা অত্যন্ত দক্ষ, তিনি বাংলাদেশী শ্রমিকদের জন্য আফ্রিকা, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে যে বিশাল সম্ভাবনা রয়েছে তা নিয়ে কাজ করতে রাষ্ট্রদূতদের পরামর্শ দেন।

মিশনগুলোর কনস্যুলার সেবা প্রবাসীদের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার আহ্বান জানান তিনি।

বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করাসহ বিভিন্ন বিষয়ে কনফারেন্সে অংশগ্রহণকারী রাষ্ট্রদূতগণ পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

Reneta

ভার্চুয়াল এই মিটিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, বাহরইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর নজরুল ইসলাম সহ কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত , লেবানন ,ওমান, ইরাক, এবং জর্ডানের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানগণ অংশগ্রহণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসপররাষ্ট্রমন্ত্রীপ্রবাসীভার্চুয়াল মিটিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT