চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি একটি সন্ত্রাসী লালনকারী রাজনৈতিক দল: নাসিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

বিএনপি একটি সন্ত্রাসী লালনকারী রাজনৈতিক দল বলে মন্তব্য করে ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন: বিএনপি যে সন্ত্রাসী লালনকারী রাজনৈতিক দল। এটা স্বীকৃত, পরীক্ষিত ও প্রমাণিত। এরা ১৫ আগস্ট হত্যাকারীদের আশ্রয় দিয়েছে, লালন করেছে। তাদের নেতা জিয়াউর রহমান এই খুনের সঙ্গে প্রত্যক্ষ–পরোক্ষভাবে জড়িত ছিল। তারই ধারাবাহিকতায় বেগম জিয়া ক্ষমতায় এসে আত্মস্বীকৃত খুনিদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে। রাষ্ট্রদূত বানিয়েছে। এমপি-মন্ত্রী বানিয়ে পার্লামেন্টে বসিয়েছে। শুধু তাই নয় জাতীয় চার নেতার হত্যাকাণ্ড থেকে শুরু করে ২১ আগস্টের গ্রেনেড হামলা। প্রতিটি হত্যাকাণ্ড তাদের আমলে হয়েছে। আর যাই হোক তাদের মুখে গণতন্ত্র আর আইনের শাসনের কথা মানায় না।

শুক্রবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যাালয়ে ১৪ দলের বেঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন: ২১ আগস্টের হামলার পর আপনারা (বিএনপি) তিন বছর ক্ষমতায় ছিলেন, কেন বিচার করেন নাই। তদন্ত করেন নাই কেন। তিনটা বছর আপনার ক্ষমতায় ছিলেন, বিচার করেন নাই কেন, কেন বিচার পথ রুদ্ধ করে দিয়েছিলেন। কেন জজমিয়া নাটক সাজিয়ে ছিলেন। এর জবাব কে দেবে? এই কারণের আপনাদের পাপের ফল আপনাদের ভোগ করতে হচ্ছে।

১৪ দলের মুখপাত্র বলেন: বিএনপি গণতন্ত্র ও স্বাধীনতার শত্রু। গণতন্ত্রের হত্যাকারী ও স্বাধীনতা বিরোধীদের আশ্রয় দিয়েছে। আমরা মনে করি, এই রায়ের মধ্যে দিয়ে বাংলার জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। এর রায়ের মধ্যে দিয়ে বিএনপিকে বাংলার জনগণ প্রত্যাখ্যান করেছে।

তিনি আরো বলেন: আমি ধন্যবাদ জানাই আদালতকে। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন দেশের নেতৃত্বে শূন্য করতেই এই বর্বরোচিত হামলা করা হয়েছে। আদালতের পর্যবেক্ষণের সাথে দেশের ১৬ কোটি মানুষ একমত। কয়েকজন খুনি বিশ্বাস ঘাতকদের দোসর ছাড়া। সমগ্র জাতি এ ব্যাপারে একমত।

মন্ত্রী বলেন: আল্লাহর অশেষ রহমতে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন বেঁচে গিয়েছিলেন। আইভি রহমানসহ ২৪ জনকে আমরা হারিয়েছি। এই দুঃখ-বেদনা দীর্ঘ একযুগ ধরে আমরা বহন করে এসেছি। বিএনপি জামায়াত সেদিন ক্ষমতায় ছিল। খালেদা সেদিন প্রধানমন্ত্রী ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। ২১ আগস্টের হামলার বিচারতো দূরের কথা, তদন্ত পর্যন্ত করা হয়নি। এটা এখন ইতিহাসের অংশ হয়ে গেছে।

Reneta

১৪ দলের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১ আগস্ট গ্রেনেড হামলাবিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT