চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েই আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েই আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বিএনপি আইন মানে না, আইনের শাসনও মানতে চায় না। বাংলার মানুষ কখনই বিএনপির আন্দোলনে সাড়া দেয়নি ভবিষ্যতেও দিবে না।

বুধবার দুপুরে পাবনা পুলিশ লাইন মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, বিএনপির আন্দোলনের মরা গাঙে আর জোয়ার আসবে না। বিএনপির আন্দোলন এখন বেগম খালেদা জিয়ার ভ্যানেটি ব্যাগে। আওয়ামী লীগ সব সময়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই সরকার দলীয় মন্ত্রীর পুত্র, সরকারী দলের মেয়র ও ছাত্রলীগ নেতাকর্মীরা কারাগারে যেতে হয়েছে। আদালতে সরকারের কোন প্রকার হস্তক্ষেপ নেই।

Banglabid

তিনি আরো বলেন, বিএনপির কয়েকজন প্যাথলজিক্যাল লায়ার আছেন, যাদের কাজ বসে বসে মিথ্যাচার করা। এসব কারণে বিএনপির ধানের শীষ এখন মানুষের কাছে পেটের বিষ হয়ে দাঁড়িয়েছে।

উন্নয়নের চিত্র তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিশ্বের অনেক দেশই বাংলাদেশের প্রবৃদ্ধি আর উন্নয়ন দেখে বিস্মিত। জিডিপিতে বাংলাদেশ চীনের প্রতিদ্বন্দ্বী। দেশের এসবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। দেশের মুক্তিযুদ্ধ, গনতন্ত্র, বাঙ্গালীকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আর দেশের চলমান উন্নয়ন আর শান্তির ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে বাঁচাতে হবে।

জেলা আওয়ামী লীগ সভাপতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সভাপতিত্বে ও পাবনা-৫ আসনের এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, পাবনা-১ আসনের এমপি সাবেক স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু, পাবনা-২ আসনের সংসদ সদস্য আজিজুর রহমান আরজু, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লালসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরখালেদা জিয়াদুর্নীতি মামলাবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

আগস্ট ১৬, ২০২৬

‘হেরেছি প্রথম দিনেই’— বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে বললেন কামিন্স

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খরায় ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, স্যাটেলাইট ছবিতে ভয়াবহ চিত্র

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT