চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি অফিসে বয়স্ক ছাত্রদল নেতাদের ভাঙচুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ণ ২৫, জুন ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ভাঙচুর করেছে ছাত্রদলের বয়স্ক বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এই ঘটনায় একজন আহত হয়েছে বলেও জানা গেছে।

মঙ্গলবার সকাল সোয়া ১১টা থেকে ছাত্রদলের নিয়মিতরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিল। পরবর্তীতে ১২টার দিকে বহিষ্কৃত বয়স্ক ছাত্রদলের নেতাদের নেতৃত্বে প্রায় দুই-তিন শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে এসে নিয়মিতদের ধাওয়া দেয়। এতে অবস্থানরত নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের ভেতরে ঢুকে পড়ে।

পরে বহিষ্কৃত নেতাকর্মীরাও সেখানে প্রবেশ করতে চায়। এ সময় কার্যালয়ের নিচতলার প্রবেশমুখে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে তারা। একইসঙ্গে প্রবেশ পথে থাকা সিসি ক্যামেরাও ভাঙচুর করে। কিছু নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করে দ্বিতীয় ও তৃতীয় তলায় উঠে পড়ে। সেখানে হাতাহাতিতে মাহবুবুর রহমান ইমতিয়াজ নামের একজন আহত হয়।

পরে বহিষ্কৃত নেতাকর্মীরা কাউন্সিলের তফসিল বাতিল করে নিয়মিত ছাত্রদের নিয়ে কমিটি গঠনের দাবিতে কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এছাড়াও কমিটিতে বয়সসীমা তুলে দেওয়ার দাবিও জানায় তারা।

ছাত্রদলের বিলুপ্ত কমিটির এক নেতা জানান, ভেতরে যারা আছেন তারা চেয়ার, টেবিল, সিসি ক্যামেরা এগুলো ভেঙেছে। আমরা যখন ভেতরে প্রবেশ করতে যাই, তখন ভিতরে যারা ছিল তারা কাপ, পিরিচ ছুড়ে মেরেছে। এতে আমাদের একজন আহত হয়েছে।

আন্দোলনকারীদের সম্পর্কে ছাত্রদলের সাবেক নেতা ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সাংবাদিকদের বলেন, যারা আন্দোলন করছে তারা আমাদেরই ছোট ভাই। আমরা আশা করব সিনিয়র নেতারা যে তফসিল ঘোষণা করেছে তা মেনে নিয়ে আমাদের সহযোগিতা করবে।

ট্যাগ: ছাত্রদল নেতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাজীপুরের উন্নয়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

পরবর্তী

যুক্তরাষ্ট্রের অতি ধনীদের প্রস্তাব, তাদের ওপর কর বাড়ানো হোক

পরবর্তী
যুক্তরাষ্ট্র-অতি ধনী-কর-করারোপ

যুক্তরাষ্ট্রের অতি ধনীদের প্রস্তাব, তাদের ওপর কর বাড়ানো হোক

ভারতে নব্য জেএমবি’র ৪ সদস্য গ্রেপ্তার

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT