চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি অফিসের গ্যাস-বিদ্যুত বন্ধ করে দিয়ে বয়স্ক ছাত্রদল নেতাদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ২৪, জুন ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

আন্দোলনে নেতৃত্ব দেয়া ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, আসন্ন কাউন্সিলে বয়সসীমা তুলে দিয়ে নিয়মিত কমিটির দাবি ও পুনঃতফসিলের দাবিতে বিএনপি অফিসের গ্যাস-বিদ্যুত বন্ধ করে দিয়ে তীব্র বিক্ষোভ করছে জাতীয়তাবাদী ছাত্রদলের বয়স্ক নেতাকর্মীরা। ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বিক্ষোভ স্থলে। 

শনিবার ১২টার দিকে সহস্রাধিক নেতা-কর্মী নিয়ে ছাত্রদলের বিক্ষুব্ধ অংশের নেতারা মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসে। এর পর তারা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় দলীয় কার্যালয়ের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।

এ সময় যাদের নিয়ে তফসিল ঘোষণা করা হয়েছে অর্থাৎ ২০০০ সাল বা তার পরে যারা এসএসসি পাশ করেছেন তারা কার্যালয়ে ভিতরে অবস্থান করছিল। এছাড়াও কার্যালয়ের ভেতরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহানগর বিএনপির কয়েকশ নেতাকর্মী অবস্থান নেয়।

এই পরিস্থিতিতে দলটির কার্যালয়ের আশেপাশে উত্তেজনা বিরাজ করছিলো।

অবস্থান কর্মসূচি শেষে আন্দোলনকারীদের পক্ষে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না সাংবাদিকদের বলেন: আমাদের সঙ্গে সিনিয়র নেতারা আলোচনা করবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আলোচনা করবেন, তারপর নতুন করে সিদ্ধান্ত নিতে হবে এবং ঘোষিত তফসিল বাতিল করে পুনরায় নতুন তফসিল ঘোষণা করতে হবে। তা না হলে আমাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। আর এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার জন্য সিন্ডিকেট দায়ি থাকবে।

তিনি বলেন: আমরা বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমান আমাদের দাবি বিবেচনা করবেন। আমাদের সঙ্গে কথা বলবেন।

Reneta

তবে বিষয়টি নিয়ে ২০০০ সালে এসএসসি পাশকৃত নেতারা জানান: সিনিয়ররা অযৌক্তিক আন্দোলন করছেন। তারেক রহমানের নির্দেশনায় নিয়মিত ছাত্রদের নিয়ে যে কমিটি করার কথা বলা হয়েছে, আমরা তা যুক্তিযুক্ত মনে করি।

বিক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি শেষে চলে যাওয়ার সময় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশ এলাকায় পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এছাড়া আরো একটি ককটেল অবিস্ফোরিত ছিলো।

এই ককটেল বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্রদল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডার অন্যতম প্রদেশ আলবার্টার আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে অবতরণের সময় বিস্ফোরণ, তবু সফল স্টারশিপ পরীক্ষা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT