রাজনীতি

বিএনপির স্বপ্ন অচিরেই মরুভূমিতে পরিণত হবে: ওবায়দুল কাদের

বিএনপির স্বপ্ন অচিরেই মরুভূমিতে পরিণত হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে ঘিরে বিএনপি ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছে তা অচিরেই শুষ্ক মরুভূমিতে পরিণত হবে।

সচিবালয়ে শোক দিবসের আলোচনায় তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন কবে দেশে ফিরবেন তার ঠিক নেই। এজন্য বিএনপি নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছে, আর হতাশা কাটাতে দলটির মহাসচিব যা না তাই বলছেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে সচিবালয়ে বঙ্গবন্ধু স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। প্রধান অতিথি হিসেবে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আগামী নির্বাচনে আওয়ামী লীগ যেনো আবার জয়ী হয় সে ব্যাপারে সবার সহযোগিতা চান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপির ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বানও জানান তিনি।

প্রধান বিচারপতির সঙ্গে তার একান্ত বৈঠক, বুধবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক এবং এ নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের।

কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের নেতারা সুযোগ-সুবিধা বিষয়ে কিছু দাবী তুলে ধরেন মন্ত্রীর কাছে। কৌশলী উত্তরে প্রধানমন্ত্রীকে রাজি করাতে চেষ্টার অঙ্গীকার করেন ওবায়দুল কাদের।

বিষয়:ওবায়দুর কাদের ষোড়শ সংশোধনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…