বিএনপির ভিশন-২০৩০ কে ‘ভীষণ সন্ত্রাস’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বিএনপি ক্ষমতায় থেকে জনগণের টাকা দিয়ে শুধু নিজেদের ভাগ্য গড়ার কারণে দেশের কোন উন্নয়ন করতে পারেনি বলেও মন্তব্য করেছেন তিনি।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের পর শনিবার আয়োজিত দলীয় প্রথম বর্ধিত সভার বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এসময় জনগণের কল্যাণে প্রতিটি সেকেন্ড ব্যয় করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া বর্তমান সরকারের উন্নয়ন কাজগুলো তৃণমূল মানুষের কাছে বার বার তুলে ধরার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলের যেকোন সংকটে তৃণমূলই যে এগিয়ে আসে, দীর্ঘ ৩৬ বছরে সে অভিজ্ঞতার কথা তুলে ধরে উদ্বোধনী ভাষণ শুরু করেন আওয়ামী লীগ সভাপতি। জঙ্গিবাদ সন্ত্রাস নির্মূলে তৃণমূলকে সজাগ হতে বলেন। হুঁশিয়ার করে দেন, উন্নয়নের কাজে যেন কোন অনিয়ম না হয়।
সদস্য পদ নবায়ন করে বর্ধিত সভা থেকেই সদস্য সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এসময় তিনি নতুন গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের মোড়ক উন্মোচন করেন। এছাড়া সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে প্রতিটি জেলার আওয়ামী লীগ কার্যালয়ের জন্য একটি করে ল্যাপটপ তুলে দেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের পর আয়োজিত প্রথম এই বর্ধিত সভায় দলের ৭৮ সাংগঠনিক জেলা ও মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদক, প্রচার, উপ-প্রচার, দপ্তর, উপ-দপ্তর এবং তথ্য ও গবেষণা সম্পাদকরা এসেছিলেন।
প্রত্যেককে দেয়া হয়েছে বিগত সময়ে সরকারের উন্নয়নের চুম্বক অংশ ও বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও এর সিডি।
বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:







