সমাবেশের অনুমতি না পেয়ে বিএনপির ডাকা বিক্ষোভ কর্মসূচি ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। কয়েক জেলায় অবশ্য বিএনপি এবং সহযোগী সংগঠনের কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়ে।
বরিশালে পুলিশের বাধার কারণে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ হয়। খাগড়াছড়িতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরের প্রধান সড়কে উঠতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই সমাবেশ করেন নেতাকর্মীরা।
দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেন, রাজধানীর কামরাঙ্গীরচরসহ বিভিন্ন থানায় বিক্ষোভ সমাবেশে পুলিশ বাধা দিয়েছে।
তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলন সম্ভব নয়।







