রাজনীতি

‘বিএনপির চলমান আন্দোলন ক্ষমতার জন্য নয়, দেশ মুক্তির আন্দোলন’

বিএনপি নেতারা আন্দোলনের জন্য প্রস্তুত, দেশের মুক্তির জন্য সংগ্রাম. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতারা দেশের মুক্তির জন্য আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন, বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির চলমান আন্দোলন ক্ষমতার জন্য নয়, এটি দেশ মুক্তির আন্দোলন। মানুষের অধিকার আদায়ের আন্দোলন। তার গণতান্ত্রিক, রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার আন্দোলন। সরকারের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।

ঈদের ২য় দিন দুপুরে চট্টগ্রামের মেহেদীবাগ বাসায় বিএনপি নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব বলেন।

আমীর খসররু মাহমুদ চৌধুরী আরো বলেন, আন্দোলন কোন দিনক্ষণ ঠিক করে আসে না। বর্তমানে দলের বিভিন্ন কর্মকান্ডে জনগণের স্বতস্ফুর্ত অংশগ্রহণ বাড়ছে সেটাই চূড়ান্ত আন্দোলনের লক্ষণ।

সাংবাদিকদের তিনি বলেন, জনগণ যাকে ভোট দিবে তারাই নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। বিএনপি চায় একটি নির্বাচিত সরকার, একটি বৈধ সরকার। যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। সেই সরকারের জবাবদিহি থাকবে। গণতন্ত্রের স্পিরিটটা মানুষ ফিরে পাবে।

বিষয়:আমির খসরু মাহমুদ চৌধুরী গণতন্ত্র জনগণ জাতীয় নির্বাচন নির্বাচন বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…