রাজনীতি

সার্চ কমিটির কাছে নাম প্রস্তাবের প্রশ্নই আসে না: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, চারপাশে অন্যান্য নেতা ও সাংবাদিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন: নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নাম দেওয়ার প্রশ্নই আসে না। বিএনপির কাছে সার্চ কমিটির কোনো মূল্য নেই।

সোমবার  রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন এক বিএনপি নেতাকে দেখতে যান মির্জা ফখরুল।

এসময় বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে আবারও শঙ্কা প্রকাশ করে তিনি বলেন: গতবার এবং আগের বারের অভিজ্ঞতা থেকে দেখেছি এগুলোতে কোনও লাভ নেই। সরকার তাদের পছন্দনীয় কমিশন গঠন করে।

সার্চ কমিটি নিয়ে তিনি বলেন: এই সার্চ কমিটির বেশির ভাগ সদস্যই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। একজন আছে যিনি আওয়ামী লীগের নমিনেশনের জন্য আবেদন করেছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন: আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে আরেকটি হুদা কমিশন করার জন্যই সার্চ কমিটি কাজ করছে। তাই সার্চ কমিটি নিয়ে কোনো আগ্রহ বা প্রত্যাশাও নেই বিএনপির।

বিষয়:আওয়ামী লীগ বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সার্চ কমিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…