চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির কাঁধে সওয়ার হয়ে পার হওয়া যাবে না: কর্নেল অলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A
অলি আহমেদ

জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের প্রতি আহবান জানিয়ে ২০ দলীয় জোটের নেতা কর্নেল (অবঃ) অলি আহমেদ বলেছেন: বিএনপির কাঁধে সওয়ার হয়ে পার হবো, এটা হবে না। নিজের যোগ্যতায় পার হতে হবে। কারও কাঁধে সওয়ার হয়ে পার হয়ে অন্যকে বঞ্চিত করে নির্বাচিত হওয়ার কোনো কারণ নেই।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন: বানরের পিঠা ভাগাভাগিতে বসবেন না। যোগ্য প্রার্থী যে দলে থাকবে তাকেই মনোনয়ন দেয়া হবে। এখানে কে ৫ জন পেল, কে ২০ জন পেল এটা কোন বিষয় হতে পারে না। সকলের স্বার্থ একটাই হতে হবে, সরকার গঠন করতে হবে। সরকার গঠন করতে হলে সবদিক বিবেচনা করে প্রার্থী দিতে হবে।

তিনি বলেন: গ্রহণযোগ্যতা আর সাহস দেখতে হবে, এলাকায় তাকে থাকতে হবে, জনগণের মনের মানুষ হতে হবে এই গুণগুলো বিবেচনা করে আগামী দু’দিনের মধ্যে মনোনয়ন চূড়ান্ত করা হবে।

কর্নেল অলি বলেন: আমাদের অনেক ধরনের মতপার্থক্য থাকতে পারে কিন্তু দেশের ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ। এখানে অনেক ঐক্যফন্টের নেতারা আছেন। নির্বাচনে আসন নিয়ে অনেক কিছু আশা করেন। অন্যায় কিছু আশা করা ঠিক হবে না। আমার দলের ৪৬ জন প্রার্থী ছিল। আমি সবাইকে বলছি, প্রার্থী ৪৬ জন না, ৪৬ হাজার হতে পারে। যার যোগ্যতা আছে এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতা আছে সেই প্রার্থী হবে।

তিনি আরও বলেন: আমাদেরও নেতৃত্বের যোগ্যতা আছে। সকলের লক্ষ্য হতে হবে দেশকে মুক্ত করা। এতে যদি নিজের স্বার্থ জলাঞ্জলি দিতে হয় আমি তা দেবো।

Reneta

এসময় বক্তব্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন: সরকার চায় আমরা নির্বাচনে না যাই। জোর করে ক্ষমতায় থাকতে চায় সরকার। কিন্তু আমরা নির্বাচনে যাব। একটা আন্দোলন করছি৷ একটা অভ্যুত্থানের চেষ্টা করছি। সমস্ত মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলি আহমেদজাতীয় ঐক্যফ্রন্টনির্বাচনসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্রান্সে গ্রেনেড হাতে প্রেসিডেন্টের সাক্ষাত চাইলেন বিক্ষোভকারী

পরবর্তী

আ.লীগের শরিকরা কত আসন পাচ্ছেন, মনোনয়ন ঘোষণা কবে?

পরবর্তী
ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আ.লীগের শরিকরা কত আসন পাচ্ছেন, মনোনয়ন ঘোষণা কবে?

নিখোঁজের দু’দিন পর পিএইচডি গবেষক এনামুল উদ্ধার

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT