চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিএনপিকে জামায়াত আর প্রধানমন্ত্রীকে গণবাহিনী ছাড়তে হবে’

পরাগ আজিম পরাগ আজিম
২:১৯ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৬
রাজনীতি
A A

জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপির কোনো জাতীয় ঐক্যের আহবানে সাড়া দেবেন না বলে জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। প্রকৃত জাতীয় ঐক্য গড়তে হলে বিএনপিকে যেমন জামায়াত ছাড়তে হবে, প্রধানমন্ত্রীকেও তেমনি গণবাহিনী ছাড়তে হবে বলে মন্তব্য তার। 

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আমন্ত্রণে তার সঙ্গে বৃহস্পতিবার রাতে দুই ঘণ্টা বৈঠক করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। বৈঠকে বেগম খালেদা জিয়াকে তিনি জানিয়ে দেন, জামায়াতকে সাথে নিয়ে জাতীয় ঐক্যের আহবানে তার দল থাকবে না। বিষয়টি নিয়ে শুক্রবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন কাদের সিদ্দিকী।

সেখানে কাদের সিদ্দিকী বলেন, আমরা খালেদা জিয়ার সঙ্গে কোনো ঐক্য করতে যাইনি। আমরা দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়েছিলাম। এবং উনিই জাতীয় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমি মনে করি, তিনি ভালো কাজ করেছেন। তবে খালেদা জিয়াকে জাতীয় নেতৃত্ব দিতে হলে প্রথমে স্পষ্টভাবে বলতে হবে, জামায়াত তাদের জোটে নেই। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বর্তমানে দেশের প্রধান জাতীয় নেতা উল্লেখ করে জাতীয় ঐক্য বিষয়ে তার প্রতিও কিছু আহবান জানান কাদের সিদ্দিকী।

তিনি বলেন, তার সার্বিকভাবে জাতীয় ঐক্য গঠনের প্রচেষ্টা নেওয়া দরকার। সেখানে যেমন জামায়াত থাকবে না, তেমনি বঙ্গবন্ধুর সরকারকে উৎখাতের জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য গণবাহিনীও থাকবে না।  মানুন আর না মানুন, শেখ হাসিনা দেশের প্রথম জাতীয় নেতা, তবে খালেদা জিয়াকে একেবারে বাদ দিয়ে নয়।

আমৃত্য বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে রাজনীতি করবেন বলে জানান কাদের সিদ্দিকী। ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার প্রকৃত জন্মদিন হলেও তা পালন না করতে তাকে আহবান জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

ট্যাগ: কাদের সিদ্দিকী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বন্ধ হলো ৩৫টি অনলাইন নিউজ পোর্টাল

পরবর্তী

গুগল ম্যাপ থেকে মুছে গেলো ‘ফিলিস্তিন’

পরবর্তী

গুগল ম্যাপ থেকে মুছে গেলো 'ফিলিস্তিন'

জঙ্গি ও সন্ত্রাসবাদ বন্ধে একসঙ্গে কাজ করার আহ্বান

সর্বশেষ

অপরাধ দমনে হাউজিং সোসাইটির নেতাদের সঙ্গে র‍্যাবের টাউন হল মিটিং

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভে পুলিশ সদস্যকে মারধর, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আগস্ট ৩০, ২০২৬

শুল্কমুক্ত ডুপ্লেক্স বোর্ড চোরাচালানের চেষ্টা, ১০ ট্রাক আটক

আগস্ট ৩০, ২০২৬

‘অস্ত্র আছে’, বাড়ি ঘিরে র‍্যাব-পুলিশ; মিলল না কিছুই

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT