বিউটি বোর্ডিং থেকে ‘সারারাত্তির’ এর ঠাই হচ্ছে মঙ্গলনিবাসে। ৮ ডিসেম্বর পুরান ঢাকার কাগজী টোলার জমিদারবাড়িতে মঞ্চস্থ হবে তীরন্দাজ নাট্যদলের এর নতুন প্রযোজনা ‘সারারাত্তির এর পঞ্চম মঞ্চায়ন। এর আগে নাটকটির ৩টি শো পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিং-এ মঞ্চস্থ হয়। প্রথম মঞ্চায়ন হয়েছিল শিল্পকলা একাডেমীতে।
আগামী ২৮ ডিসেম্বর ভারতের ময়নাগুড়িতে নাট্যেৎসবে অংশ নেবে। ২৪ ডিসেম্বর শুরু হবে ভারতের এ নাট্যেৎসব।

বাদল সরকার এর কালজয়ী পান্ডুলিপি সারারাত্তির-এর নির্দেশনা দিয়েছেন সুলতান সুলেমান কণ্ঠস্বর খ্যাত দীপক সুমন। মঙ্গলনিবাসে মঞ্চায়ন প্রসঙ্গে দীপক সুমন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘পুরান ঢাকার কাগজীটোলার এই জমিদার বাড়ী, বর্তমানে কবি নজরুল সরকারি কলেজ – ঢাকার শহীদ শামসুল আলম হল হিসেবে ব্যবহৃত। সেখানে সাধারণের জ্ঞাতসারে কোন মঞ্চ নেই। তবু বরাবরের মতো নিরীক্ষার জন্যই আমরা কালের সাক্ষী হয়ে থাকা ‘মঙ্গলনিবাস’- এই মঞ্চায়ন করতে যাচ্ছি ‘সারারাত্তির’।’










