চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিইউবিটি‘র ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৯
শিক্ষা
A A

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বিইউবিটির সমাবর্তন অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধি হয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সমাবর্তনে সভাপতি হিসেবে শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও স্বর্ণপদক তুলে দেন।

জাতির জনকের প্রতি শ্রদ্ধা ও শিক্ষা ক্ষেত্রে তার অবদানের কথা স্বীকার করে তিনি বলেন, ‘বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কাজ করছে। বর্তমানে সমন্বিত শিক্ষা আইন করার কাজ চলছে। সোনার বাংলাদেশ গড়তে এবং প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প-২০৪১ বাস্তবায়ন করতে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষাজীবন চলমান এটা কখনো শেষ হয় না। কর্মজীবনে তোমাদের জ্ঞান, সততা ও নৈতিকতার সাথে কাজ করতে হবে। সমপ্রতি বুয়েটে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় আমরা শোকাহত ও মর্মাহত। আমরা তার পরিবারের প্রতি সহমর্মিতা জানাই। র‌্যাগিং নামক ব্যাধি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা দূর করতে হবে’।

Banglabid

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ বলেন, ‘আজ তোমাদের আনন্দের দিন। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হলেও সামনে তোমাদের কর্মজীবন শুরু হবে। দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে তোমরা চেষ্টা ও একাগ্রতা নিয়ে কাজ করবে। তোমরা এমনভাবে নিজেদের প্রতিষ্ঠিত করবে যেন তোমরা উদ্যোক্তা হয়ে অন্যদের চাকরির সুযোগ দিতে পারো। একুশ শতকের জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষার বিকল্প নেই। আমি মনেকরি তোমাদের মাধ্যমে এই অর্জন সম্ভব হবে।’

অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির সিনিয়র ডেপুটি ভাইস চ্যান্সেলর ও ভাইস প্রেসিডেন্ট মি. এ্যালাস্টেইর ডসন সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, ‘কখনো শেখা বন্ধ করবে না। শেখার কোনো শেষ নেই।’

অনুষ্ঠানে বিইউবিটির গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন করা শিক্ষার্থীদের ডিগ্রির সনদ এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৫ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেয়া হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক।

Reneta

তিনি বলেন, ‘আজ যারা ডিগ্রি পাচ্ছো তোমাদের পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্য রয়েছে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিইউবিটির উপাচার্য প্রফেসর মো. আবু সালেহ বলেন, তিনি বিইউবিটির ৪র্থ সমাবর্তনের জন্য গর্বিত। এজন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

সনদ ও পদক বিতরণ শেষে রাজিব ও কণাসহ অন্যান্য সঙ্গীতশিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিইউবিটির ৪র্থ সমাবর্তন শেষ হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিইউবিটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেইমারের সেঞ্চুরির ম্যাচে সেনেগালে আটকাল ব্রাজিল

পরবর্তী

দেশের ক্রিকেটের উন্নয়নে ‘বঙ্গবন্ধু বিপিএল’

পরবর্তী

দেশের ক্রিকেটের উন্নয়নে ‘বঙ্গবন্ধু বিপিএল’

ফাইল ছবি

র‌্যাবের তিন সদস্যসহ ৫ জনকে ফেরত দিয়েছে বিএসএফ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে বিশ্ব নেতাদের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT