বাংলাদেশ

‌‘বিআরটিএর লেজ’ সোজা করতে পারছে না দুদক

অফিসে বসে দস্তখত করছেন একজন ব্যক্তি, পেছনে বইয়ের তাক।. Channel i News - চ্যানেল আই নিউজ

অফিসে বসে দস্তখত করছেন একজন ব্যক্তি, পেছনে বইয়ের তাক।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিআরটিএ-কে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে ‘দুর্নীতি প্রতিরোধ ও উত্তম চর্চার বিকাশে এফ এম বেতারের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

দুর্নীতি প্রতিরোধে সব জায়গায় দুর্নীতি দমন কমিশন যেতে পারে না। বর্তমান প্রজন্ম এফএম রেডিও দ্বারা অনেক বেশি প্রভাবিত হয় বলে দুর্নীতিবিরোধী বার্তা প্রচারের জন্য এফ এম রেডিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে জানান তিনি।

ইকবাল মাহমুদ বলেন: ‘আমরা বিআরটিএর বিরুদ্ধে যতগুলো অভিযান পরিচালনা করেছি ততোগুলো অভিযান অন্য কোনো প্রতিষ্ঠানের বিপক্ষে করিনি। কিন্তু সেই যে লেজ তা আর সোজা হচ্ছে না।’

অাইন অমান্যকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন: ‘আমাদের দেশের বেশিরভাগ মানুষ এবং ক্ষমতাবানরা আইন মানতে চান না। সামনের দিনগুলোতে কীভাবে আইন মানাতে হয় তা আমরা দেখিয়ে দেবো।’

দুদক চেয়ারম্যান বলেন: ‘অন্য দেশে আইন তৈরি হয় আইন মানার জন্য, কিন্তু আমাদের দেশে আইন তৈরি হয় ভাঙার জন্য।’

ফুলবাড়িয়া কয়লাখনি কেলেঙ্কারির তদন্ত প্রতিবেদন অতিসত্ত্বর আদালতে জমা দেয়া হবে বলেও জানান তিনি।

বিষয়:ইকবাল মাহমুদ দুদক চেয়ারম্যান বিআরটিএ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…