চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ি নির্মাণে ৭৫ শতাংশ ঋণ পাবেন প্রবাসীরা

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৯:১৬ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৭
অর্থনীতি
A A
home loan Bangladesh

প্রবাসী বাংলাদেশিদের দেশে বাড়ি নির্মাণ বা ফ্ল্যাট কেনার জন্য আর্থিক সুবিধা আরো বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ভোক্তা ঋণ নীতিমালা অনুযায়ী এখন থেকে বাড়ি নির্মাণ বা ফ্ল্যাট কিনতে তারা মোট খরচের ৭৫ শতাংশই ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। রোববার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের জানিয়ে দেয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানা গেছে, কোনো প্রবাসী বাংলাদেশে ১ কোটি টাকা মূল্যে বাড়ি কিনতে চাইলে তিনি ২৫ লাখ টাকা রেমিট্যান্স পাঠাবেন। বাকি ৭৫ লাখ টাকা ব্যাংক থেকে ঋণ নেয়ার সুযোগ পাবেন। এতদিন ১ কোটি টাকা মূল্যে বাড়ি কিনতে বা নির্মাণে তার ৫০ লাখ টাকা ঋণ নেয়ার সুযোগ ছিল। অর্থাৎ মোট খরচের অর্ধেক (৫০:৫০) ঋণ নেয়ার সুযোগ ছিল।

২০১৫ সালের ডিসেম্বরে এক সার্কুলারের মাধ্যমে দেশের ব্যাংক থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য গৃহঋণ নেয়ার সুযোগ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ওই সময় ভোক্তা ঋণ নীতিমালার আওতায় বাড়ি বা ফ্ল্যাট কেনায় মোট ব্যয়ের ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নেয়ার সুযোগ ছিল। ওই সার্কুলারের আগ পর্যন্ত প্রবাসীদের যেকোনো ঋণ নিতে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি নিতে হতো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রবাসীদের ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। অর্থাৎ নীতিমালায় আগে যা ছিল তাই থাকবে। ভোক্তা ঋণ নীতিমালা অনুযায়ী, গৃহায়ন খাতে সর্বোচ্চ ১ কোটি ২০ লাখ টাকা ঋণ দিতে পারে ব্যাংক। অর্থাৎ- কোনো প্রবাসী ২ কোটি হোক আর ৩ কোটি হোক, ফ্ল্যাট বা বাড়ি কিনলে বা নিজের জমিতে বাড়ি নির্মাণ করলে তিনি সর্বোচ্চ এক কোটি ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতেন। মোট ব্যয় এর চেয়ে বেশি হলেও সর্বোচ্চ এ পরিমাণ ঋণই দিতো ব্যাংকগুলো।

আর নতুন নির্দেশনা অনুযায়ী, এর কম ঋণ হলে যে পরিমাণ ব্যয় হবে তার ৭৫ শতাংশ ঋণ পাওয়া যাবে। আর ২৫ শতাংশ নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় করতে হবে।

নিয়মানুসারে, বিদেশি উৎস থেকে আয়ের বিপরীতে ঋণের অর্থ পরিশোধ করা যাবে। এক্ষেত্রে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংক শাখায় প্রবাসীর পরিচালিত অ্যাকাউন্টে অর্থ পাঠিয়ে কিস্তি পরিশোধ করতে পারবেন তিনি। আবার কেউ চাইলে বাসা ভাড়া থেকে পাওয়া অর্থের বিপরীতে ঋণ পরিশোধ করতে পারবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গৃহঋণবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির অভিযোগ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মে ১৯, ২০২৬

জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নর্থ আমেরিকায় জামালপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রবাসীর ৮ টুকরা মরদেহ উদ্ধার, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

মে ১৯, ২০২৬

গাজায় গণহত্যা ঠেকাতে ইসরায়েলকে জাতিসংঘের বার্তা

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT