স্পোর্টস

বাসেলের জালে ম্যানসিটির ‘এক হালি’

বাসেলের জালে ম্যানসিটির ‘এক হালি’

ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত প্রতাপে ছুটে চলা ম্যানচেস্টার সিটির উত্তাপটা ভালই টের পেল এফসি বাসেল। সুইস ক্লাবটিকে তাদেরই মাঠে ৪-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল। সঙ্গে প্রায় নিশ্চিত করে ফেলেছে পরের রাউন্ডের টিকিটও।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বাসেলের মাঠে ১৪ মিনিটেই এগিয়ে যাওয়া গোল পায় ম্যানসিটি। কেভিন ডি ব্রুইনের কর্নার কিক থেকে আসা বলে গোল উৎসবের শুরু করেন ইলকায় গুয়েন্দোগান।

পরে ৪ মিনিট বাদেই ব্যবধান দ্বিগুণ করেন বের্নাদো সিলভা। রাহিম স্টার্লিংয়ের ক্রস আগুয়েরোর গায়ে লেগে পথ পরিবর্তন করলে বল পান সিলভা। সেখান থেকে বাম পায়ের শটে গোল আদায় করতে বেগ পেতে হয়নি পর্তুগিজ ফরোয়ার্ডকে।

ম্যাচের ২৩ মিনিটে গোলের খাতায় নাম লেখান সার্জিও আগুয়েরো। ২০ গজ দূর থেকে জোরাল শটে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন আর্জেন্টাইন তারকা।

আর ৫৩ মিনিটে বাসেলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন গুয়েন্দোগান। আগুয়েরোর পাসে ডি-বক্সের বাইরে থেকে আলতো শটে ম্যাচে জোড়া গোল পূর্ণ করেন এ তারকা।

মূর্তিকারিগর

সেরা ষোলোর ফিরতি লেগ হবে ম্যানসিটির মাঠ ইতিহাদে। তাতে বড় রকম কোন অঘটন না ঘটলে সিটিজেনদের সেরা আটের রাউন্ড একপ্রকার নিশ্চিতই বলা চলে।

বিষয়:চ্যাম্পিয়ন্স লিগ ম্যানসিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…