চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসরঘর থেকে নববধূর মৃতদেহ উদ্ধার

রেজাউল করিম রেজা রেজাউল করিম রেজা
৫:০৪ পূর্বাহ্ণ ২৪, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

নাটোরের সিংড়ায় বাসরঘর থেকে এক নববধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মরিয়ম খাতুন মুক্তা।

শুক্রবার সকালে উপজেলার ঢাকঢোর গ্রামে মুক্তার বাবা হুমায়ুন আহমেদের বাড়ী থেকে মুক্তার মৃতদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও মুক্তার পরিবার সুত্রে জানা যায়, ঐ গ্রামের হুমায়ন আহমেদের মেয়ে মরিয়ম খাতুন মুক্তার সাথে একই উপজেলার তেলিগ্রামের আকবর আলীর ছেলে জাহাঙ্গীর আলমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বৃহস্পতিবার মুক্তার পরিবার বিষয়টি জানতে পেরে জাহাঙ্গীরকে ডেকে নিয়ে মুক্তার সাথে জোর পূর্বক বিয়ে দেয়। এরপর স্বামী স্ত্রী হিসেবে তাদের বাসরঘরে রাখা হয়।রাতে এভাবে বিয়ে দেওয়া নিয়ে দুজনের মধ্যে তর্ক হয়। জাহাঙ্গীর ভোরে ঘুম থেকে উঠে ঘরের ভিতর তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে ঝুলন্ত মুক্তার লাশ দেখতে পায়। পরে সে মুক্তার পরিবারকে জানায়। সংবাদ পেয়ে পুলিশ মুক্তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে মুক্তার বাবা হুমায়ন আহমেদ অভিযোগ করে বলেন, মুক্তাকে রাতে জাহাঙ্গীর হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার জন্য লাশ বুলিয়ে রেখে আত্মহত্যার কথা প্রচার করছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাসির উদ্দিন মন্ডল জানান, ময়না তদন্ত রিপোর্ট পেলে বিষয়টি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গলায় ফাঁসনাটোর
শেয়ারTweetPin

সর্বশেষ

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘সুরের খেয়ায় হাজার বছর’

আগস্ট ৫, ২০২৬

তুরস্কে পা রেখেই সালাহ বললেন- ‘তোমরা প্রস্তুত?’

আগস্ট ৫, ২০২৬

কোরিয়ান অল-স্টারদের হারিয়ে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি

আগস্ট ৫, ২০২৬

২০২৯ সালের মধ্যেই ৫.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাচ্ছে ভারতের জিডিপি: সীতারামন

আগস্ট ৫, ২০২৬

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT