বাসচাপায় পুলিশের এএসআই নিহত

বাংলাদেশ পুলিশ এএসআই এর ছবি, পুলিশ ইউনিফর্মে পুরুষ কর্মকর্তা, বাসচাপায় নিহতের ঘটনায়।. Channel i News – চ্যানেল আই নিউজ
নাটোরে বাসচাপায় বিষ্ণুপদ পাল নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।
নাটোর থানার ওসি (তদন্ত) আব্দুল মতিন জানান: সোমবার সকালে এএসআই বিষ্ণুপদ শহরের হরিশপুর এলাকায় অবস্থিত পুলিশ লাইন থেকে বের হয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
পুলিশ সদস্যসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বিষ্ণুপদ নাটোর কোর্ট পুলিশ বিভাগে কর্মরত ছিলেন।
পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






