চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার কাউন্সিল নির্বাচন: আওয়ামী লীগের ১০, বিএনপির ৪ আইনজীবী বিজয়ী

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৮:৪৬ পূর্বাহ্ণ ৩০, মে ২০২২
- সেমি লিড, আদালত
A A
বাংলাদেশ বার কাউন্সিলের লোগো, সবুজ পটভূমিতে কেন্দ্রীয়ভাবে অবস্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের তিন বছর মেয়াদি নির্বাচনে ১৪টি পদের মধ্যে ১০টিতে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা আর ৪টিতে বিএনপি সমর্থিত আইনজীবীরা বিজয়ী হয়েছেন।

ভোট গণনা শেষে রোববার মধ্যরাতে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে সাতটি সাধারণ আসনের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা সর্বোচ্চ ১৭ হাজার ৪৩৩ ভোট পেয়ে প্রথম। একই প্যানেল থেকে ১৭ হাজার ৯৩ ভোট পেয়ে অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান দ্বিতীয় এবং ১৬ হাজার ৮৪৪ ভোট পেয়ে অ্যাডভোকেট মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল তৃতীয় হন। আবার ১৬ হাজার ৮১১ ভোট পেয়ে বিএনপি সমর্থিত নীল প্যানেলের ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন চতুর্থ এবং ১৫ হাজার ৯৬৫ ভোট পেয়ে পঞ্চম হন নীল প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এছাড়া ১৫ হাজার ২৭ ভোট পেয়ে ষষ্ঠ হয়েছেন আওয়ামিলীগ সমর্থিত সাদা প্যানেলের অ্যাডভোকেট মো. রবিউল আলম বুদু। অন্যদিকে ১৪ হাজার ৭৯৬ ভোট পেয়ে সপ্তম হয়েছেন নীল প্যানেলের অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

Banglabid

আর অঞ্চল ভিত্তিক সাতটি গ্রুপ আসনের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ছয়টিতে ও বিএনপি সমর্থিত নীল প্যানেল একটি আসনে বিজয়ী হয়েছেন। ঢাকা অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ-এ) আওয়ামি লীগ সমর্থিত সাদা প্যানেলের আবদুল বাতেন ৪ হাজার ৪৪৪ ভোট, বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর জেলার আইনজীবী সমিতি নিয়ে গঠিত (গ্রুপ বি) মো. জালাল উদ্দিন খান ১ হাজার ৭২৫ ভোট, বৃহত্তর কুমিল্লা জেলা ও সিলেট জেলা অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ ডি) এ এফ মো. রুহুল আনাম চৌধুরী ১ হাজার ৯৯৮ ভোট, বৃহত্তর খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ ই) আনিছ উদ্দিন আহমেদ সহিদ ১ হাজার ৭৫২ ভোট, বৃহত্তর রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ এফ) মো. একরামুল হক ১ হাজার ৪৭১ ভোট এবং বৃহত্তর দিনাজপুর, রংপুর, বগুড়া ও পাবনা জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ জি) মো. আব্দুর রহমান ১ হাজার ৭৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

অন্যদিকে গ্রুপ আসনে ২ হাজার ৬০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত নীল প্যানেলের একমাত্র প্রার্থী বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী জেলার আইনজীবী সমিতির (গ্রুপ সি) এ এস এম বদরুল আনোয়ার।

গত ২৫ মে সারাদেশের আইনজীবীদের এই নির্বাচন অনুষ্ঠিত হবার পর ২৯ মে মধ্য রাতে বার কাউন্সিল ভবনে ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়।

Reneta

এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল ৫০ হাজারের বেশি আইনজীবী। আর এই নির্বাচনে সাধারণ পদে ৩৫ জন ও অঞ্চলভিত্তিক সাতটি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী হয়েছিলেন। তিন বছর পর-পর অনুষ্ঠিত আইনজীবীদের এই নির্বাচনে এর আগে ২০১৮ সালে ১৪টি পদের বিপরীতে ১২টিতে জয় পান আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। আর সাধারণ পদে একটি ও অঞ্চলভিত্তিক পদে একটিসহ দুটি পদে জয় পান বিএনপি সমর্থিত আইনজীবীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগবার কাউন্সিল নির্বাচনবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথমবার আইপিএলে এসেই চ্যাম্পিয়ন গুজরাট

পরবর্তী

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি নাদাল-জোকোভিচ

পরবর্তী
নাদাল ও জোকোভিচ টেনিস ম্যাচে মুখোমুখি, কোয়ার্টার ফাইনালে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি নাদাল-জোকোভিচ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডনবাসের স্বাধীনতাই রাশিয়ার মূল লক্ষ্য: ল্যাভরভ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT