চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা কোচও বলছেন, শেষের খুব কাছে মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

অবসর খুব কাছে- ব্যালন ডি’অর অনুষ্ঠানে লিওনেল মেসির এমন কথায় চমকে গিয়েছিল ফুটবল বিশ্ব। পরে অধিনায়কের বার্সা সতীর্থ সুয়ারেজের ব্যাখ্যা ছিল, উত্তেজনার বশে এমন কথা বলে ফেলেছেন মেসি। কোচ আর্নেস্টো ভালভার্দের আবার উল্টো মত, সত্যিটাই বলে ফেলেছেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা। সঙ্গে যোগ করেছেন, অবসরের ঘোষণা যেন সহজভাবেই মেনে নেন মেসি ভক্তরা।

‘এটাই প্রকৃতির নিয়ম, এটাই স্বাভাবিক। লিওর বয়স এখন ৩২ এবং আমি মনে করি না এখনই সে অবসর নিয়ে নিচ্ছে।’ রিয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ মাধ্যমকে বলছিলেন ভালভার্দে।

‘তবে আমার মনে হয় না আমাদের উত্তেজিত হওয়া উচিত। সবার উচিত এটা স্বাভাবিকভাবেই নেয়া। একটা বয়সে পা পড়লে সবারই অবসর ভাবনা আসে। তাই বলে এমন নয় আগামী তিনদিনের মধ্যেই মেসি অবসরে যাচ্ছে।’

মেসির কথা বলতেই আবেগে ভেসেছেন ভালভার্দে। রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন কিংবদন্তি আলফ্রেড ডি স্টেফানোর সঙ্গে বার্সা অধিনায়কের তুলনা টেনে জানিয়েছেন, মেসির কোচ হতে পেরে দারুণ গর্বিত তিনি।

‘জানি আমি কতটা সৌভাগ্যবান। যদিও পার্শ্বিক অবস্থা সবসময় আপনাকে সবকিছু উপভোগ করতে দেবে না। আমার বিশ্বাস একটা সময় আমার মতো আপনারাও বিষয়টা স্বীকার করে নেবেন।’

‘কয়েকবছর পর আমিও বলতে পারবো যে, আমি সৌভাগ্যবান মেসিকে কোচিং করিয়েছিলাম।’

Reneta

‘আজকালকার সময়ে সবাই যেমন করে ডি স্টেফানোর স্তুতি গায়, আমরাও একটা সময় বলতে পারবো যে আমরা মেসির যুগ দেখতে পেরেছিলাম। আমিও বলতে পারবো তার খুব কাছেই ছিলাম।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীর কারওয়ানবাজার ও কুর্মিটোলায় বাসে আগুন

পরবর্তী

রুম্পার মৃত্যুর রহস্যময় ঘটনা যেন তনু না হয়

পরবর্তী

রুম্পার মৃত্যুর রহস্যময় ঘটনা যেন তনু না হয়

শুষ্ক মৌসুম অগ্নিকাণ্ডের মৌসুম, প্রয়োজন সচেতনতা

সর্বশেষ

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT