চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুষ্ক মৌসুম অগ্নিকাণ্ডের মৌসুম, প্রয়োজন সচেতনতা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:২৯ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৯
সম্পাদকীয়
A A

বাংলাদেশের বিভিন্ন দুর্যোগের মধ্যে অগ্নিকাণ্ড অন্যতম। অগ্নিকাণ্ডের ফলে অল্পসময়ের মধ্যে নিমিষেই ধ্বংস হয়ে যায় সম্পদ, ঘটে প্রাণহানি। দেশে সাধারণত শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটে। এই সময়ে রাজধানীসহ সারাদেশে ঘটে ছোট-বড় অসংখ্য দুর্ঘটনা।

তবে অগ্নিকাণ্ড যখন কোনও জনবহুল এলাকা বা শিল্প-কারখানাতে ঘটে, তখনই আগুনের ভয়াবহতা আমাদেরকে নাড়া দেয়, কর্তৃপক্ষও নড়েচড়ে বসে। সাম্প্রতিক বছরগুলোতে ঢাকার চকবাজারস্থ চুড়িহাট্টা, মিরপুরস্থ ভাষানটেক, ডিএনসিসি কাঁচা বাজার ও সুপার মার্কেট, গুলশান-২, খিলগাঁও কাঁচাবাজার, মিরপুরস্থ সিটি পার্ক ভবনের অগ্নিকাণ্ড, বিশেষ করে বনানীর এফ আর টাওয়ারের ঘটনা পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে। এসব দুর্ঘটনার মধ্যে শুধুমাত্র চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে মারা যায় ৭২ জন এবং বনানীর এফআর টাওয়ারে ২৮ জন।

গ্রীষ্মকাল শেষ হয়ে বর্তমানে শীতের শুষ্ক মৌসুম শুরু হয়েছে, আর শীতের শুরুতেই রাজধানীর টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুনসহ টঙ্গী ও ইপিজেডের বিভিন্ন কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আজও কাওরান বাজারে অবস্থিত পেট্রোবাংলা হেড অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেইসঙ্গে কুর্মিটোলা ও কাওরান বাজারে যাত্রীবাহী বাসে আগুন লেগেছে।

এসব দুর্ঘটনায় দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করে থাকে, যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ যথাসাধ্য সীমিত অবস্থায় থাকে বলে আমরা মনে করি। তাদের মধ্যে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের অবদান বিশেষভাবে উল্লেখ্য। প্রতিটি দুর্ঘটনায় তদন্ত কমিটি হয়, তার মাধ্যমে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করার পাশাপাশি ভবিষ্যতে করণীয় নির্ধারণ করা হয়ে থাকে।

অগ্নিকাণ্ডের প্রধান কারণসমূহের মধ্যে অগ্নিনির্বাপণ ব্যবস্থার অপ্রতুলতা, অপরিকল্পিত ভবন নির্মাণ ও জরুরি নির্গমন বিষয়ে জ্ঞান না থাকা, দাহ্য ও বিস্ফোরক পদার্থের অনুমোদনহীন গুদামজাতকরণ। এছাড়া শহর ও গ্রামে রান্নার পর আগুন সম্পূর্ণ নিভিয়ে না দিলে, বাতাসে উড়ে গিয়ে সেই আগুন বাড়ির বেড়ায় লাগতে পারে; ছাইয়ের আগুন বাতাসে উড়ে অগ্নিকাণ্ড ঘটতে পারে; চুলার উপর খড়ি শুকাতে দিলে খড়িতে আগুন লেগে যেতে পারে, সে আগুন বাড়িঘর পুড়িয়ে দিতে পারে; সিগারেট, বিড়ি ও হুঁকার আগুন থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে বিভিন্ন তদন্তে প্রমাণিত।

শুষ্ক মৌসুমের শুরুতেই অগ্নিকাণ্ডের বিষয়ে বিশেষ সতর্কতায় রয়েছে বিভিন্ন কর্তৃপক্ষ। তবে শুধুমাত্র তাদের উপরে ভরসা না করে অগ্নিকাণ্ডের উপরোক্ত কারণগুলো গুরুত্বের সঙ্গে দেখে বুঝে জনগণকে সচেতন হতে হবে। তাহলেই আরেকটি সম্ভাব্য অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেতে পারে জানমাল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডচকবাজারে অগ্নিকাণ্ডে
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি’

জুলাই ২৪, ২০২৬

নিয়মবহির্ভূত বহুতল ভবন নির্মাণ হওয়ায় সিরাজগঞ্জে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

জুলাই ২৪, ২০২৬

আগাম ফলন ও উন্নত আঁশ, বিনা তোষাপাট ১ এ ঝুঁকছেন কৃষক

জুলাই ২৪, ২০২৬

আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT