চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা-অ্যাটলেটিকোর ট্রেবল জয়ের সমীকরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৯ পূর্বাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

লা লিগা, কোপা ডেল রে ও চ্যাম্পিয়নস লিগ এই তিন শিরোপা জয়ের সমীকরণ মেলাতে আজ মাঠে নামছে বার্সেলোনা ও অ্যাটলেটিকো। আজ যে বাদ পড়েব তারই ট্রেবল জয়ের স্বপ্ন শেষ হয়ে যাবে। বাংলাদেশ সময় রাত দুইটায় বার্সার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে দুদল।

প্রথম লেগে অ্যাটলেটিকোর নিজেদের মাঠে তাদের ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। তাই আজ ড্র করলেই ফাইনাল নিশ্চিত মেসি-সুয়ারেজদের। তবে উল্টো হিসেব অ্যাটলেটিকাের। অন্তত ফাইনালে যেতে হলে অন্তত ২ গােলের ব্যবধান জিততে হবে ডিয়েগো সিমিওনের দলকে।

আজকের ম্যাচের আগে অ্যাটলেটিকোর জন্য অনুপ্রেরণা হতে পারে গত বছরের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল। সেবার বার্সার মাঠে ২-১ গোলে হেরেও পরের লেগে নিজেদের মাঠে ২-০ গোলে জিতেছিল তারা। তবে এবার ব্যাপারটা বিপরীত। খেলাটা যে হবে বার্সার দূর্গে।

এই ম্যাচ সামনে রেখে লিগের সর্বশেষ ম্যাচে বার্সা কোচ বিশ্রাম দেন লুইস সুয়ারেজকে। মেসিকেও তুলে নেন ৬৫ মিনিটে। তিন হলুদ কার্ডের কারণে নেইমারকে পাওয়া যাচ্ছে না। চোটের কারণে নেই জেরার্ড পিকে ও রাফিনহা। তবে মাঝমাঠের দুই ভরসা আন্দ্রেস ইনিয়েস্তা ও সার্জিও বুসকেটস সুস্থ হয়ে উঠেছেন।

উল্টো অবস্থা অ্যাটলেটিকো মাদ্রিদের। ঘরের মাঠে ২-১ গোলে হেরে যাওয়ায় আজ কমপক্ষে ২ গোলের ব্যবধানে জিততে হবে অথবা ১ গোলের ব্যবধানের জয়ে করতে হবে ২-এর বেশি গোল। ন্যু ক্যাম্পে তাদের সর্বশেষ জয় ২০০৬ সালের ফেব্রুয়ারিতে। ৩-১ গোলে জিতেছিল অ্যাটলেটিকো। নিষেধাজ্ঞার কারণে সেই ম্যাচের জয়ের নায়ক গাবি আজ খেলতে পারছেন না।

কোপার অন্য সেমিফাইনালে বুধবার মুখোমুখি হবে সেল্টা ভিগো ও আলাভেস।

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদকোপা ডেল রেবার্সেলোনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো দিল্লিসহ উত্তর ভারত

পরবর্তী

যশোরে গণপিটুনিতে ভারতীয় নাগরিকের মৃত্যু

পরবর্তী

যশোরে গণপিটুনিতে ভারতীয় নাগরিকের মৃত্যু

শক্তি প্রয়োগের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার ঘোষণা ট্রাম্পের

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT