চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সায় ফিরবেন না গার্দিওলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

কিকে সেতিয়েনকে ছাঁটাই করে ক্লাবের সাবেক খেলোয়াড় রোনাল্ড কোম্যানকে কোচ করে আনছে বার্সেলোনা, ইউরোপের প্রায় সব সংবাদ মাধ্যমেই এমন খবর। নেদারল্যান্ডস জাতীয় দলের কোচের বার্সায় আসা নাকি সময়ের ব্যাপার।

একইসঙ্গে এমন খবরও আছে যে, শুধু কোম্যানের উপরই ভরসা করতে চাচ্ছে না বার্সা, তাদের পছন্দের তালিকায় উপরের দিকেই আছে আরও দুই সাবেকের নাম। যার একজন পেপ গার্দিওলা এরইমধ্যে জানিয়ে দিয়েছেন, তিনি ন্যু ক্যাম্পে ফিরছেন না।

২০০৮ সালে গার্দিওলার হাত ধরে নতুন একযুগের সূচনা করেছিল বার্সেলোনা। মেসির মেসি হয়ে ওঠা, এক মৌসুমে ছয় শিরোপা জেতা, তিন মৌসুমে দুই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মতো দারুণ সব কীর্তি গড়ে ন্যু ক্যাম্প ছেড়েছিলেন বার্সার ড্রিমটিমের এ মিডফিল্ডার।

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর বার্সেলোনা আবারও গার্দিওলার শরণাপন্ন হয়েছে, এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে ইউরোপের গণমাধ্যমজুড়ে। কোয়ার্টারে লিওঁর কাছে গার্দিওলার ম্যানসিটি হেরে বসায় সেই গুঞ্জনের পালে লাগে নতুন হাওয়া।

সেসব উড়িয়ে দিয়েছেন গার্দিওলার এজেন্ট জোসেপ মারিয়া অরবিতজ। গোলডটকমকে তিনি জানিয়েছেন গার্দিওলা কোথাও যাচ্ছেন না, ‘গার্দিওলা শতভাগ ম্যানসিটিতে থাকছে।’

সাবেক বার্সা কোচের পক্ষে ন্যু ক্যাম্পে দ্বিতীয়বারের মতো ফেরা অসম্ভব বলেও জানিয়েছেন অরবিতজ।

ট্যাগ: কোম্যানপেপ গার্দিওলাবার্সেলোনাম্যানসিটিলিড স্পোর্টসসেঁতিয়েন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাস্থ্যের সচিব ও মহাপরিচালকের বিরুদ্ধে রুল

পরবর্তী

নদীর চরিত্র বুঝে স্থাপনা নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

পরবর্তী

নদীর চরিত্র বুঝে স্থাপনা নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

যে কারণে 'আশীর্বাদ' থেকে বাদ পড়লেন অপু বিশ্বাস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে মৃত্যুর মিছিল, আরও ভূমিধস-বন্যার শঙ্কা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: মোংলা বন্দরে জব্দ করা সিকেডি অবস্থায় বিলাসবহুল গাড়ি।

কোটি টাকা শুল্ক ফাঁকি ধরল এআই প্রযুক্তি, যন্ত্রাংশ বলে দামী গাড়ি আমদানি

আগস্ট ২৭, ২০২৬

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT