চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার রোম বিপর্যয় নিয়ে কে কী বলছে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটেই থেমে গেছে বার্সেলোনা! রোমার বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচে ০-৩ হারে লিওনেল মেসিরা। ফলে দু’পর্ব মিলিয়ে ৪-৪ স্কোর হলেও অ্যাওয়ে গোলের সুবাদে সেমিফাইনাল নিশ্চিত করে রোমা।

এই জয়কে রোমার জন্য যেমন অবিশ্বাস্য প্রত্যাবর্তন বলা হচ্ছে, তেমনি বার্সার জন্য বলা হচ্ছে মহাপতন। কাতালানদের এই পতনের পর তা নিয়ে নানা জন নানান কথা বলছে। মেসিদের হার নিয়ে উত্তাপ ছড়িয়েছে মিডিয়াতেও।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র কাছে তাই বার্সার এই হার ‘ঐতিহাসিক পতন’। আর মাদ্রিদভিক্তিক ক্রীড়া দৈনিক ‘মার্কা’র ঘোষণা ‘বার্সা সাম্রাজ্যের পতন’। তারা শিরোনাম করেছে, ‘রোমে ধ্বংস বার্সেলোনা’।

ম্যাচের আগেদিন ইতালিয়ান সংবাদমাধ্যম ‘গাজেত্তা দেল্লো স্পোর্ত’র শিরোনাম ছিল ‘মিশন ইমপসিবল’। সেটা অবশ্য পরে ‘পসিবল’ করেছে রোমা।

ব্যর্থতার দায় নিয়ে ‍মুখ খুলেছেন বার্সেলোনার কোচ আর্নেস্টো ভালভার্দে। তিনি বলেন, ‘আমি সম্পূর্ণরূপে দায়ী। দলের প্রধান হিসাবে এটা আমার উপরই বর্তায়। তাদের (রোমা) চাপের কারণে আমরা শুধু বলের পেছনে দৌড়াতে বাধ্য হয়েছিলাম, আমরা বিভক্ত হয়ে পড়েছিলাম এবং আমরা দ্বিতীয়বার বল আয়ত্ব করতে পারিনি।’

এই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানোর কথাও বলেছেন কাতালানদের বস ‘সবাই এখন এর দ্বারা প্রভাবিত কিন্তু আমাদের ঘুরে দাঁড়ানো প্রয়োজন। কারণ এখনো দুটি প্রতিযোগিতা আছে যা আমরা জিততে পারি। আমি আশা করি এটি আমাদের উপর প্রভাব ফেলবে না, কিন্তু এটি স্পষ্টতই একটি ঝড়। আমাদের সামনে গুরুত্বপূর্ণ লক্ষ্য আছে এবং আমরা তা করতে পারব কিনা সেটাই দেখার বিষয়।’

Reneta

কথা বলেছেন বার্সার খেলোয়াড়রাও। ১৩ বছর ধরে বার্সার জার্সিতে খেলা সার্জিও বুসকেটস বলেছেন, ‘যেভাবে সবকিছু ঘটছে, তা আমার বার্সা ক্যারিয়ারে সবচেয়ে বড় ধাক্কা।’

‘গত বছরও আমরা একই রকম পরিস্থিতির শিকার হয়েছিলাম। গত দুই বছর ধরে ঘর থেকে ইউরোপে খারাপ ফলাফল হয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাইলে আমাদের অনেক কিছু পরিবর্তন করতে হবে’,যোগ করেন বুসকেটস।

আর বার্সেলোনা ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়ানো আন্দ্রেস ইনিয়েস্তা বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে এটাই আমার শেষ ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সে জন্য আরো বেশি খারাপ লাগছে। এটা খুব কষ্টের বিদায়, কারণ এগিয়ে থাকায় কেউ তা আশা করেনি।’

রোমার শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন বার্সেলোনার সভাপতি জোসেফ মারিয়া মার্তামেউও, ‘তারা ভাল খেলেছে, তবে আমি সমর্থকদের জন্য খুশি নই। আমরা দু: খিত, কিন্তু আমরা রোমা এবং তাদের সমর্থকদের অভিনন্দন জানাচ্ছি, কি ঘটেছে তা আমাদের বিশ্লেষণ করতে হবে। তবে আপাতত লিগ এবং কাপে (স্প্যানিশ কাপ) ফিরছি। কিন্তু আজ আমরা দু: খিত।’

বার্সার হার নিয়ে রিয়াল মাদ্রিদ বা তাদের কোনো খেলোয়াড়ের প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। তবে গ্যালাকটিকোদের একজন সাবেক তারকা প্রতিক্রিয়া জানিয়েছেন। আলভেরো আরবেওলা টুইটারে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে সেখানে একটি শব্দও লেখেননি তিনি। শুধু কয়েকটি শকট ইমোজি ব্যবহার করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT