স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার নজরে পড়েছেন আলজেরিয়ার মিডফিল্ডার রিয়াদ
মাহরেজ। আসন্ন গ্রীষ্মের দলবদলে মাহরেজকে পেতে মরিয়া বার্সা এমনটাই
জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য সান।
বার্সেলোনার কোচ লুইস এনরিকে বলেছেন, গ্রীষ্মের দলবদলে মাহরেজকে অগ্রাধিকার দিবে বার্সেলোনা। ক্লাব কর্তৃপক্ষ চাচ্ছে রিয়াদ মাহরেজকে মাঝমাঠে ইনিয়েস্তার সঙ্গী হিসেবে।
ইংলিশ প্রিমিয়ার লিগ লেস্টার সিটিতে খেলা রিয়াদ মাহরেজকে কিনতে ১৫ মিলিয়ন ইউরো খরচ করতে চায় বার্সেলোনা।






