লা লিগা ও কোপা ডেল রে’র পর চলতি মৌসুমে আরেকটি শিরোপা জিতল বার্সেলোনা। সাউথ আফ্রিকার কিংবদন্তি নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার জন্মশতবার্ষিকী উদ্যাপনে এক প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচে দেশটির লিগ চ্যাম্পিয়ন মামেলোদি সানডাউনসকে ৩-১ গোলে হারিয়েছে কাতালানরা।
প্রীতি ম্যাচ হলেও আক্রমণাত্মক ফুটবল খেলাই উপহার দিয়েছে বার্সেলোনা। নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে মাঠে নামেন মেসি। গোল করেন লুই সুয়ারেজ, ওউসমানে ডেমবেলে ও আন্দ্রে গোমেজ।
এর আগেও সাউথ আফ্রিকা সফরে গেছে বার্সেলোনা। ২০০৭ সালে মামেলোদি সানডাউনসের বিপক্ষে প্রীতি ম্যাচ ২-১ গোলে জিতেছিল তারা।








